,

ধর্ষণ থেকে বাঁচতে রাখির যে পরামর্শে ছড়াল উত্তেজনা

news-image

বিনোদন ডেস্ক : ‘মি টু’ নিয়ে রাখি সাওয়ান্তের মন্তব্যের শেষ নেই৷ একের পর এক নানা রকমের কথা বলেছেন তিনি৷ অসংখ্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তার ধিক্কারে নামলেও রাখিকে আটকানোর সাধ্য কারও নেই৷ কারণ তিনি নেগেটিভ পাবলিসিটিই পছন্দ করেন৷ যদিও খুব কম সংখ্যক মানুষই রয়েছেন যারা রীতিমত রাখিকে সমর্থন করেন, পছন্দ করেন৷

সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনের তনুশ্রীকে সমকামী বলে ফের শিরোনামে জায়গা করে নিয়েছেন রাখি৷ এছাড়াও একটি ভিডিওর কারণে তিনি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে গেছেন৷ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দুটি ভিডিও আপলোড করেছেন৷ যেখানে তিনি জানিয়েছেন, ধর্ষণ থেকে বাঁচার উপায়৷ সেই ভিডিওতে কোমরে মোটা চেইন দিয়ে একটি বড়ো তালা লাগিয়েছেন৷ সেই তালাই নাকি সকল নারীদের রক্ষা করবে৷ কারও ধর্ষণ হবে না৷

রাখি সেই চেইন দিয়ে আটকানো তালা পরে নেচেওছেন৷ এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তার ধিক্কারে নেমে এসেছে সাইবার দুনিয়া৷ তাদের কথায়, রাখি নারী হিসেবে একজন কলঙ্ক৷ তাঁর নিজেকে নারী হিসেবে পরিচয় দিতে লজ্জ্বা হওয়া উচিত৷ একজন লিখেছেন, “এই রাখি সাওয়ান্তই কথায় কথায় নারীদের সমর্থন করার কথা বলে৷ এদিকে নিজে তনুশ্রীকে নিয়ে যা নয় তাই বলছে৷ আর এখন এই ভিডিও৷ ধর্ষণের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে কীভাবে ছেলেখেলা করেছে সেটাই দেখতেই পাচ্ছে সবাই৷”

আরও একজন লিখেছেন, রাখির ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে ব্যান করে দেওয়া উচিত৷ যত দিন যাচ্ছে তত অশ্লীল কাজকর্ম করছেন উনি৷ রাখির বিরুদ্ধে হাজারও মানুষ কথা বললেও থেমে নেই তিনি৷

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর