,

‘দেবী’ দেখলেন হুমায়ূন আহমেদের সন্তানরা

news-image

বিনোদন ডেস্ক : সারাদেশের ৩৫টি প্রেক্ষাগৃহে সগৌরবে চলছে অনব বিশ্বাসের ‘দেবী’। এক সপ্তাহেই ছবিটি বিনিয়োগ তুলে ফেলে লাভের মুখ দেখেছে। এখনও সিনেপ্লেক্সগুলো হাউসফুল যাচ্ছে। কিন্তু যার গল্প থেকে এই মুভি, সেই বিখ্যাত কথাশিল্পী হুমায়ূন আহমেদের পরিবারের সদস্যরা কি দেখেছেন মুভিটি? উত্তর পাওয়া গেল ছবিটির প্রযোজক এবং ‘রানু’ চরিত্রে দুর্দান্ত অভিনয় করা জয়া আহসানের ফেসবুক পোস্ট থেকে।

জয়া জানালেন, হুমায়ূন আহমেদের মেয়ে শিলা আহমেদ এবং বড় ছেলে নুহাশ হুমায়ূন মুভিটি দেখে ফেলেছেন। জানিয়েছেন উচ্ছসিত প্রতিক্রিয়া। এর আগে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ মুভিটি নিয়ে অনেক ঝামেলা হয়েছিল হুমায়ূন পরিবারের সঙ্গে। ‘দেবী’ এসে সব যেন ঘুচিয়ে দিল।

জয়া তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমার অভিনয় জীবনের শুরু থেকেই যখন কেউ আমার কাছে জানতে চেয়েছে, প্রিয় অভিনেত্রী কে? আমি বরাবরই শিলা আহমেদ -এর নামটি নিয়েছি। আমি নিশ্চিত, আমার মত আরো অনেকেই শিলা আহমেদের অভিনয়ের ভক্ত। সেই শিলা আমার প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘দেবী’ দেখতে এসে আমাদের অনেক বেশি সম্মানিত করেছে। আমি কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ।’

‘নুহাশ হুমায়ূনের কথাও আলাদাভাবে উল্লেখ করতে চাই। ‘দেবী’ চলচ্চিত্রের শুরু থেকে এখন পর্যন্ত নুহাশকে পাশে পেয়েছি সবসময়। ধন্যবাদ নুহাশ হুমায়ূন।’

‘আমরা যারা হুমায়ূন আহমেদ স্যারকে শ্রদ্ধা করি, ভালোবাসি, স্মরণ করি, তারা হুমায়ূন আহমেদ স্যারের পরিবারকেও ভীষণভাবে ভালোবাসি। নোভা, শিলা, বিপাশা, নুহাশ-আমরা সবাই তোমাদের অনেক ভালোবাসি। তোমাদের জন্য দোয়া। স্যারের জন্য দোয়া। স্যার বেঁচে থাকবেন তার কাজের মাঝে, তোমাদের মাঝে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর