,

ছেলেটির কলার ধরে মারতে মারতে নিয়ে যায় পিয়া!

news-image

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়েছে। যেখানে দেখা যাচ্ছে- কলেজ ইউনিফর্ম পরা এক তরুণী বাসের মধ্যে এক যুবককে চড়-থাপ্পড় মারছেন।
পরে জানা যায়, বাসে ওই তরুণীকে উত্যক্ত করেছিল এক যুবক। এরপর ওই তরুণী ওই যুবককে চর-থাপ্পড় মারেন।
তবে বিপত্তিটা ঘটেছে মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়াকে নিয়ে। ওই ঘটনার ভিডিওটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছিলেন পিয়া।

এর পর শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে বাসের প্রতিবাদী মেয়েটিকে সাধুবাদ জানান পিয়া।
ফেসবুকে লিখেন, ‘আমার নিজের কথা মনে পড়ে গেল। ২০১১ সালের দিকে গুলশানে আমার ইউনিভার্সিটির সামনে থেকে কিছুটা হেঁটে মেইন রোডের সামনে দাঁড়িয়ে ছিলাম গাড়ির জন্য। একজন পাশ দিয়ে যাওয়ার সময় গায়ে ধাক্কা দিয়ে চলে গেল।’
‘প্রথমে বোঝার চেষ্টা করলাম যে ভুল করে লাগলো নাকি, ইচ্ছা করে? আমার সামনে যেতেই দেখলাম পিছন ফিরে আমার দিকে তাকিয়ে প্রফুল্ল হাসি। আর যাবে কোথায়! কলার ধরে তখন টেনে এনে মার দিতে দিতে গুলশান ২ সার্কেল পর্যন্ত নিয়ে যাই।’

পিয়া লিখেন, ‘কিছু মানুষ আসছিল বলতে, মেয়ে মানুষের এত রাগ ভালো না। আমি বলেছিলাম, এবার একে রেখে আপনাকে মারবো।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর