,

যুক্তরাষ্ট্রে সিনাগগে বন্দুকধারীর গুলি, নিহত ৮

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় সিনাগগে বন্দুকধারীর হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, গুলিতে চার থেকে আটজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন তিনজন পুলিশ সদস্য। তবে প্রশাসনের পক্ষ থেকে নিহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করা হয়নি।

শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটার্সবার্গের স্কয়ার হিলের ‘ট্রি অব লাইফ’ সিনাগগে হামলার এই ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান বলছে, এক ব্যক্তি ভারী অস্ত্র নিয়ে এই হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন মারাত্মক আহত হন। ঘটনার পরপরই সেখানে অভিযান চালায় পুলিশ।

প্রতিবেদনে বলা হয়, পুলিশের সঙ্গে ওই বন্দুকধারীর গোলাগুলি হয়েছে। এতে ওই হামলাকারীকে আটক করা সম্ভব হয়েছে। অভিযানের সময় তিন পুলিশ গুলিবিদ্ধ হন।

দ্য গার্ডিয়ান স্থানীয় গণমাধ্যম ও সূত্রের বরাত দিয়ে বলছে, তারা নিহতের দুটি সংখ্যা জানতে পেরেছে। কোনো গণমাধ্যম বলছে নিহতের সংখ্যা চারজন। আবার কোনো সূত্র বলছে, এ সংখ্যা আট।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ঘটনার পরপরই ওই এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পিটার্সবার্গ পুলিশের মুখপাত্র জেসন লেনডো বলেন, ঘটনাস্থল ও তাঁর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি চালাচ্ছে।

ঘটনার পরপরই এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে। তিনি বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর