,

১২ বছরের বড় মালাইকাকে বিয়ে করবেন অর্জুন!

news-image

অনেক জল্পনার শেষে এবার নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দিতে চলেছেন বলিউড আইটেম কুইন মালাইকা অরোরা ও হালের হিরো অর্জুন কাপুর।ফিল্মফেয়ার সূত্রে খবর, আগামী বছরই মালাইকার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পরিচালক বনি কাপুর পুত্র অর্জুন কাপুর।

বয়সে ১২ বছরের মালাইকার প্রেমে মজেছিলেন অর্জুন কাপুর এ কথা পুরনো।সেসময় মালাইকা সালমান খানের ভাই আরবাজ খানের স্ত্রী। তাই তখন মালাইকার সঙ্গে অর্জুন কাপুরের বন্ধুত্ব ভালোভাবে নেয়নি সালমান খান ও তার পরিবার।
এছাড়াও বাবা বনি কাপুর ছেলেকে কড়া হুশিয়াড়ি দিয়েছিলেন, অর্জুন যাতে মালাইকার সঙ্গ ত্যাগ করেন।
সে সময় মালাইকা থেকে অনেকটা দূরেই থাকতেন অর্জুন। কিন্তু আরবাজ খানের সঙ্গে মালাইকার বিবাহবিচ্ছেদের পর তাদের দুজনকে একসঙ্গে মুম্বাইয়ের বিভিন্ন রেস্তোরাঁয় আবার দেখে গেছে। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর ছিল, আরবাজ-জর্জিয়ার বিয়ের সানাই বাজার খবর প্রকাশ পাওয়ার পরই আবার মালাইকা ও অর্জুন কাপুরকে একসঙ্গে দেখা গিয়েছিল।

সম্প্রতি মালাইকার ৪৫তম জন্মদিন সেলিব্রেট করতে তার সঙ্গে ইতালিতে গিয়েছিলেন অর্জুন।মিলান বিমানবন্দরে তাদের একসঙ্গে হাত ধরাধরি করে ঘুরে বেড়ানোর একটি ছবি ভাইরাল হয়।এছাড়াও কিছুদিন আগে আবুধাবিতে সন্দীপ খোসলা ও আবু জানির পার্টিতেও মালাইকার সঙ্গে গিয়েছিলেন অর্জুন।বর্তমানে অর্জুন কাপুরের বয়স ৩৩ বছর আর মালাইকা ৪৬ এ পা দিলেন।বিটাউনের খবর, মালাইকা-অর্জুন খুব শীঘ্রই তাদের সম্পর্কের কথা সাংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যে আনবেন। সূত্র: যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর