,

দীর্ঘদিন ফর্মহীনতার কারণ জানালেন সৌম্য

news-image

২০১৫ সালে জাতীয় দলে সুযোগ পান। টানা কয়েকটি সিরিজ ভালো খেলে মানুষের মনে আস্থার নাম হন সৌম্য সরকার। এরপর থেকেই ফর্মহীনতায় ভোগেন সাতক্ষীরার স্টাইলিশ এই ব্যাটসম্যান। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মিডিয়া সব খানেই তাকে নিয়ে শুরু হয় সমালোচনা। কিন্তু কেন সৌম্যর এই দীর্ঘ ফর্মহীনতা?

এই প্রশ্নের কেউ কোনো উত্তর দিতে পারেনি। শুধু বলা হতো, সৌম্যর সমস্যাটা মানসিক। সেই মানসিক সমস্যার উৎস কী?- কেউ জানত না। কিন্তু দেরিতে হলেও সৌম্য তার আসল শত্রুকে ঠিকই চিনতে পেরেছিলেন। তাই মাঠে ফিরলেন আবার সেই পুরনো বিধ্বংসী রূপে।চোখ জুড়ানো সব বড় বড় শট খেলা সৌম্য সরকারের মানসিক সমস্যার কারণ ছিল সোশ্যাল সাইট ফেসবুক! হ্যাঁ, ফেসবুকের কারণেই দিনের পর দিন হীনমন্যতায় ভূগতেন সৌম্য। দু-একটি ম্যাচ ব্যর্থ হলেই ফেসবুকে তীব্র আক্রমণ করা হতো তাকে, এখনও এটা হয়। অশ্লীল গালাগালির সঙ্গে সৌম্য হিন্দু বলে তাকে নিয়মিত সাম্প্রদায়িক আক্রমণ করে যেত এক শ্রেণীর মানুষ।

এ বিষয়ে সৌম্য বলেন, ‘আমার কাছে মনে হয়, ওই সময় বাইরের কথা বেশি শুনতাম। ফেসবুকটা যখন ব্যবহার করতাম, তখন নেতিবাচক মন্তব্যগুলো আসত অনেক, যা মাথায় গেঁথে যেত। মানুষ ইতিবাচক জিনিসটা লেখেও না। এমন এক-একটা হেডলাইন আসত, যেন আমি সবই খারাপ করেছি। আর আমরা বাংলাদেশিরা হেডলাইনটাই বেশি পড়ি, ভেতরে কী আছে পড়ে দেখি না।’

বিধ্বংসী এই ওপেনারের ভাষায়, ‘এটা বোঝার পর ফেসবুক ব্যবহার বন্ধ করার কথা ভেবেছি। নেতিবাচক জিনিসগুলো কম নেব, মানুষের সঙ্গে কথা কম বলব। শুধু ইতিবাচক জিনিস নিয়েই বেশি ভাবার চেষ্টা করেছি। অনুশীলনও কম করতাম তখন, যখন খারাপ যায় তখন সবই খারাপ যায়, ভালো কিছু করলেও দেখা যায় খারাপই হচ্ছে। একটু বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটাতাম সেই সময়ে।’

এই ‘আসল শত্রু’কে চিনতেই পেরেই দীর্ঘদিন পর মানসিক সমস্যা থেকে বের হয়ে আসেন সৌম্য। যা সবার জন্য একটা অনেক বড় শিক্ষা। নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য মনকে শান্ত রাখতে হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর