সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মালদ্বীপকে উড়িয়ে সেমি-ফাইনালে বাংলাদেশ

news-image

প্রথমার্ধে হ্যাটট্রিক করলেন নিহাদ জামান উচ্ছ্বাস। দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক উপহার দিলেন রাসেল আহমেদ। দুই ফরোয়ার্ডের নৈপুণ্যে মালদ্বীপকে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশ।

নেপালের আনফা কমপ্লেক্সে শনিবার ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ৯-০ গোলে জেতে বাংলাদেশ। দলের জয়ে উচ্ছ্বাস ও রাসেল তিনটি করে, আশিকুর রহমান দুটি ও মেহেদী হাসান একটি গোল করেন। গ্রুপের প্রথম ম্যাচেও স্বাগতিক নেপালের কাছে ৪-০ গোলে হারা মালদ্বীপ টানা দুই হারে ছিটকে গেল প্রতিযোগিতা থেকে।

৩ করে পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখে প্রতিযোগিতার সেরা চারে উঠেছে বাংলাদেশ ও নেপাল। আগামী সোমবার গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। এ ম্যাচ ড্র হলেও গোল পার্থক্যে এগিয়ে থাকা বাংলাদেশ হবে গ্রুপ চ্যাম্পিয়ন।

একাদশ মিনিটে কামরান উদ্দিন রাজুর লম্বা করে বাড়ানো বলে মেহেদী হেড করার পর ডি বক্সের মধ্যে ফাঁকায় থাকা উচ্ছ্বাস নিখুঁত টোকায় বল জালে জড়িয়ে দেন। ২০তম মিনিটে উচ্ছ্বাসের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। সতীর্থের লম্বা থ্রো ইনের পর বল নিয়ন্ত্রণে নিয়ে দুই জনকে কাটিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।

তিন মিনিট পর প্রতিপক্ষের এক খেলোয়াড়ের ব্যক পাস থেকে বল পাওয়ার পর গোলরক্ষককে সহজেই পরাস্ত করে হ্যাটট্রিক পূরণ করেন উচ্ছ্বাস।

প্রথমার্ধের যোগ করা সময়ে দূরপাল্লার শটে কাছের পোস্ট দিয়ে মেহেদী লক্ষ্যভেদ করলে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতে বক্সের বাইরে থেকে নেওয়া শটে জাল খুঁজে নেন রাসেল। পরের মিনিটেই মেহেদীর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে জোরালো শটে ব্যবধান আরও বাড়ান এই ফরোয়ার্ড। ৬৬তম মিনিটে সতীর্থের থ্রো ইন হাঁটু দিয়ে নামিয়ে দারুণ ফ্লিকে হ্যাটট্রিক পূরণ করে নেন রাসেল।

৮০তম মিনিটে গোলরক্ষক বল গ্লাভসবন্দি করতে ব্যর্থ হলে বদলি নামা মিডফিল্ডার আশিকুর রহমান ব্যক ভলিতে স্কোরলাইন ৮-০ করেন।দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে তৌহিদুল ইসলাম হৃদয় নিজে শট না নিয়ে ডান দিকে থাকা আশিকুরকে বল বাড়ান। নিখুঁত শটে মালদ্বীপের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন এই মিডফিল্ডার।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর