,

কান্না থামাতে ১ মাসের ছেলেকে পানিতে চুবিয়ে মারল মা!

news-image

পৃথিবীতে মায়ের কোল সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়। কিন্তু, একটি শিশু সন্তানের জন্য তার মা নিরাপদ আশ্রয় ছিল না। খুবই নির্মমভাবে মায়ের হাতেই মরতে হলো তাকে।সম্প্রতি কান্না থামাতে না পেরে ১ মাস বয়সী ছেলে সন্তানকে পানিতে চুবিয়ে মেরেছে এক মা।মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

১৯ বছর বয়সী ওই মা নিজের সন্তানকে খুন করে প্রথমে অপহরণের নাটক সাজায়। তবে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে নিজের অপরাধ স্বীকার করেছে ওই তরুণী।পুলিশের দাবি করেছেন, জেরার মুখে জিনা ফ্লোয়েল নামে ওই মার্কিন তরুণী জানিয়েছেন, ছেলের কান্নায় প্রচণ্ড অতিষ্ঠ হয়ে উঠেছিল সে। শেষ পর্যন্ত কান্না থামাতেই শিশুটিকে ওই ঘাতক মা পানিতে চুবিয়ে ধরেছিল। এতে করে মৃত্যু হয় ১ মাসের শিশুটির।

এখানেই শেষ নয়, এরপর মার্কিন জরুরি পরিষেবা হেল্পলাইন ৯১১-এ ফোন করে ওই নারী জানান, ছেলেকে অপহরণ করা হয়েছে।তবে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়ে ছেলেকে হত্যা করার কথা স্বীকার করে নেয় ওই তরুণী। এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় তদন্তকারীরা জানিয়েছেন, ছেলেকে খুনের আগে ইন্টারনেটে নানা রকম সার্চ করেন জিনা ফ্লোয়েল। ‘‌কি করে হঠাৎ করে মারা যাওয়া যায়’‌, ‘‌পানিতে ডুবে শিশুদের মারা যেতে কত সময় লাগে’‌ এমন সব জিনিস তিনি সার্চ করেছিলেন বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা।এ বিষয়ে নিহত শিশুটির বাবা এরিক কেনকু আদালতে জানিয়েছেন, ‘‌আমাদের পরিবারে কোনো সমস্যা ছিল না। আমার ছেলের মতো ভাল ছেলে হয় না। ভাবতে পারছি না যে ওকে আর কোনোদিন বুকে জড়িয়ে ধরতে পারব না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর