,

মুশফিকের ছেলেকে সিরিজ জয় উৎসর্গ সতীর্থদের

news-image

স্পোর্টস ডেস্ক : সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সৌম্য সরকার ও ইমরুল কায়েসের অসাধারণ সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে ৭ উইকেটের বড় ব্যাবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এমন অসাধারণ সিরিজ জয়ের আনন্দ মুশফিকের ছেলে ‘মো: শাহরোজ রহিম মায়ান’কে উৎসর্গ করেছেন টাইগার সতীর্থরা।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এমনটাই জানালেন জাতীয় দলের নির্ভরযোগ্য উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সঙ্গে সতীর্থদের স্বাক্ষর সম্বলিত স্মারক প্ল্যাকার্ড হাতে ছবিও পোস্ট করেছেন তিনি।

মুশফিকের ফেসবুক পোস্টে প্রকাশ করা ছবিতে দেখা যায়, তার ছেলে মায়ানের ছবি সম্বলিত একটি প্ল্যাকার্ড হাতে হাসিমুখে দাঁড়িয়ে মুশফিক। প্ল্যাকার্ডে মায়ানের ছবির পাশে টাইগার সতীর্থদের স্বাক্ষর আর নিচে লেখা- ‘মুশফিকুর রহিম, আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান। শাহরোজ রহিম মায়ানকে উৎসর্গ করছি আমাদের উদযাপন।’

ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্‌ এবং আমার সকল সতীর্থদের এমন অসাধারণ বহিঃপ্রকাশের জন্য ধন্যবাদ…অসাধারণ সিরিজ জয়…বিশেষ অভিনন্দন ইমরুল ও সৌম্য…ইনশাল্লাহ আমরা টেস্ট সিরিজও জিতব…জাজাকাল্লাহ খায়ের।’

প্রসঙ্গত, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাজধানীর স্কয়ার হাসপাতালে পৃথিবীর আলো দেখে ‘মুশফিক জুনিয়র’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর