,

দুপুরে প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদেরকে চিঠি দেবে ঐক্যফ্রন্ট

news-image

নিউজ ডেস্ক : আজ শনিবার দুপুরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিঠি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। এ ছাড়াও তারা রাষ্ট্রপতি ও প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেবে। গতকাল শুক্রবার রাতে জোটের প্রধান ড. কামাল হোসেনের বাসায় অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, সংসদ ভেঙে দিয়ে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনসহ সাত দফা দাবি বাস্তবায়নের জন্য আজ শনিবার দুপুরের মধ্যে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন এবং ওবায়দুল কাদেরের বাসায় চিঠি পৌঁছে দেওয়া হবে।

চিঠিগুলো পৌঁছে দেয়ার দায়িত্ব পেয়েছেন ঐক্যফ্রন্টের অন্যতম দুই নেতা গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো. মনসুর।

এ ব্যাপারে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, দুইটা চিঠি দ্রুত দেয়া হবে। একটা প্রধানমন্ত্রীকে ও অন্যটি ওবায়দুল কাদেরকে। চিঠিতে মূলত নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে তাদের প্রতি আহ্বান থাকবে।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর