,

প্রভু দেবা আমাকে কাঁদিয়ে ছেড়েছেন : ক্যাটরিনা

news-image

বিনোদন ডেস্ক : আসন্ন ছবি ‘ঠাগস অফ হিন্দুস্তান’ এ ক্যাটরিনার ‘সুরাইয়া’ চরিত্রটি ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকের। ছবির গানে জনপ্রিয় কোরিওগ্রাফার প্রভু দেবার ইশারায় নেচেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে পর্দার পেছনের রিহার্সালে অক্লান্ত পরিশ্রম করতে গিয়ে কোরিওগ্রাফার অনেক সময়ই তাকে কাঁদিয়েছেন বলে জানান এই অভিনেত্রী।

বলিউডের কঠোর পরিশ্রমী অভিনেত্রীর নামের তালিকায় শুরুতেই আছে ক্যাটরিনা। ‘ঠাগস অফ হিন্দুস্তান’ ছবিতে তার নতুন নাচ দেখে অনেকেই বলেছেন, ‘নিজেকেই নিজে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ক্যাট।’
তবে নতুন স্টাইলে নাচা মোটেও সহজ ছিল না বলে সম্প্রতি রিহার্সালের একটি ভিডিও শেয়ার করেছেন ‘চিকনি চামেলি’ খ্যাত এই অভিনেত্রী।

ইনস্টাগ্রামে নাচের রিহার্সালের ওই ভিডিওর ক্যাপশনে ক্যাটরিনা লিখেছেন, ‘প্রথমে যখন সুরাইয়ার কোরিও দেখেছিলাম, ভেবেছিলাম এটা কি জ্যাজ, না ব্যালে না লোকনৃত্য… কিন্তু আসলে ওটা প্রভু দেবার সঙ্গে ডান্স। আসলে ওর স্টাইলটা কী সেটা বোঝা যায় না,কারণ ওটা অতটাই অন্যরকম।’

ক্যাটরিনার দাবি, ‘এই নাচ তোলার রিহার্সালে কখনও কখনও চোখে জল চলে এসেছিল। কারণ এতটাই পরিশ্রমের ছিল সেই প্রয়াস। মাঝে মাঝে কাঁদিয়ে ছেড়েছেন প্রভু দেবা।’

ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন,আমির খান,ফতিমা সানা শেখ ও ক্যাটরিনার এই ছবিটি আগামী ৮ নভেম্বর মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর