,

নাক দিয়ে রক্ত পড়ে যে কারণে

news-image

স্বাস্থ্য ডেস্ক : নাক দিয়ে অনেকের রক্ত পড়ে। স্বাভাবিকভাবেই এটা মনে ভয় ধরিয়ে দেয়। শীতের সময় সমস্যাটি আরও বেড়ে যায়। তবে ভয়ের কিছু নেই। ডাক্তারের পরামর্শ মেনে ওষুধ খেলে নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা থেকে মুক্তি মেলে। তার আগে এই সমস্যাটি কেন হয়, তা জেনে নিন।

অতিরিক্ত ঠাণ্ডা
অতিরিক্ত ঠাণ্ডায় নাকে সর্দি জমে। এটা সরাতে একটু অসতর্ক হলেই নাকের রক্তনালীকে ঘিরে রাখা ঝিল্লি ফেটে যেতে পারে। আর সেখান থেকেই শুরু হতে পারে রক্তপাত। এজন্য ঠাণ্ডা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। আর ঠাণ্ডা লেগে গেলে সতর্কতার সাথে সর্দি পরিষ্কার করুন।

এলার্জি
এলার্জি সমস্যা থেকেও নাক দিয়ে রক্ত পড়তে পারে। এজন্য এলার্জি থেকে দূরে রাখার চেষ্টা করুন। যে অভ্যাসগুলো আপনার এলার্জি বাড়িয়ে দেয় সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে।

আঘাত
নাকে জোরালো আঘাত পেলে ভেতরের ঝিল্লি ফেটে গিয়ে রক্ত ঝরতে পারে। বিশেষ করে ফুটবল, ক্রিকেট বল বা অন্য যেকোনও কিছু তীব্র গতিতে নাকে এসে পড়লে রক্তপাত শুরু হতে পারে। এ পরিস্থিতিতে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
অস্বাভাবিক বৃদ্ধি
নাকে অস্বাভাবিক বৃদ্ধি বিশেষ করে টিউমার জাতীয় কিছু হলে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। অবশ্য নাকে টিউমার হওয়ার ঘটনা খুব বেশি দেখা যায় না। তাই এমন কিছু হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর