,

বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

news-image

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ সিরিজের টুর্নামেন্টে জিম্বাবুয়েকে ধবলধোলাই দেয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচে সেঞ্চুরি করেছেন সৌম্য সরকার (১১৭) ও ইমরুল কায়েস (১১৫)।

বাংলাদেশ প্রথম ম্যাচে জিতেছিল ২৮ রানে। এরপর চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটের জয়ে তিন ম্যাচ সিরিজের ট্রফি নিশ্চিত হয়। শেষ ম্যাচে ইমরুলরা বেশ দাপুটে ক্রিকেট খেলেছেন। ৭ উইকেটের জয় এসেছে ৪৭ বল হাতে রেখে।

বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এদিন টস জিতে জিম্বাবুয়েকে আগে ব্যাট করতে পাঠান। নির্ধারিত ৫০ ওভারে সফরকারীরা ৫ উইকেটে ২৮৬ রান তোলে। জবাবে সৌম্য-ইমরুলের দুর্বার ব্যাটিংয়ে বাংলাদেশ ৪২.১ ওভারে দুর্দান্ত জয় পায়।

ওয়ানডে সিরিজের ধবল ধোলাইয়ের ক্ষত নিয়ে আগামী ৩ নভেম্বর সিলেটে প্রথম টেস্ট খেলতে নামবে জিম্বাবুয়ে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর