,

যুক্তরাষ্ট্রের অনুরোধে তালেবানের শীর্ষ কমান্ডারকে মুক্তি দিল পাকিস্তান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সরকারের অনুরোধে তালেবানের শীর্ষ কমান্ডার মোল্লা বারাদারকে মুক্তি দিয়েছে পাকিস্তান। কথিত শান্তি আলোচনার ক্ষেত্রে আস্থার পরিবেশ বজায় রাখতে এ ব্যবস্থা নেওয়া হংয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।

মোল্লা বারাদার ছিলেন তালেবানের সাবেক প্রধান মোল্লা ওমরের ডান হাত। তিনি পাকিস্তানের কারাগারে আট বছর আটক ছিলেন।

কাতারের রাজধানী দোহায় আমেরিকা ও তালেবানের মধ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত হওয়ার পর মোল্লা বারাদারকে মুক্তি দেয়া হয়।

দুই সপ্তাহের একটু কম সময় আগে মার্কিন প্রতিনিধি জালমে খলিলজাদ ‘শান্তি চুক্তি’র লক্ষ্য নিয়ে কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে আলোচনা করেন।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে জানিয়েছেন, মোল্লা বারাদারকে গতকাল বিকালে মুক্তি দেয়া হয়েছে এবং তিনি পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন।সূত্র: এএফপি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর