,

‘আমি সত্যিই খুব ভাগ্যবান নাসরিনকে পেয়ে’

news-image

ছেলেটার নাম রফিকুল ইসলাম আর মেয়েটার নাম নাম নাসরিন আকতার। তাদের পরিচয় ১৮ বছর আগে প্রাইমারি স্কুলে। রফিকুলের বয়স যখন এক বছর, তখন টাইফয়েডে ভুল চিকিৎসার জন্য তার দু’চোখ পুরোপুরি অন্ধ হয়ে যায়। আর নাসরিন জন্ম থেকেই অন্ধ।

রফিকুল জানায়, নাসরিন আমার প্রেমের প্রস্তাব ৯ বার প্রত্যাখ্যান করে। এখনকার যুগে সবাই চেহারা দেখে প্রেমে পড়ে। মানুষের ভিতরকার মনের প্রেমে পড়ে না কেউ। অথচ আমরা কেউ কখনো কাউকে দেখিনি। আমাদের কাছে কারো উচ্চতা গায়ের রং চেহারা কিছুই আসে যায় না। আমরা জানি না কে দেখতে কেমন।

নাসরিন বলেন, আমি জানি না রফিক দেখতে কেমন। আমাকে রফিক বারবার প্রপোজ দেয়ার পরে রিজেক্ট করতে করতে একটা সময় রফিককে অনুভব করতে পারি।আমি আর রফিক খুব ভালো বন্ধু ছিলাম। আমি কখনো কল্পনাও করিনি আমাদের ফ্রেন্ডশীপের বাইরে কোন কিছু হবে। কিন্তু রফিকে পাগলাটে ভালোবাসায় আমিও রফিকের প্রেমে পড়ে যাই। আমরা প্রেমের সম্পর্কে জড়াই।

এ হচ্ছে রফিক আর নাসরিনের ভালোবাসার গল্প। তারা দুজনই শিক্ষিত। নাসরিনের বয়স ১৯ আর রফিকের বয়স ২৩।রফিক বলেন, আমি এখন একটি চাকরি খুঁজছি।একটি চাকরি হয়ে গেলে আমি নাসরিনকে নিয়ে একটু ভালোভাবে থাকতে পারতাম। নাসরিন অসাধারণ একটি মেয়ে। সে সব রান্না করতে পারে। অনেক বুদ্ধীমতী একটি মেয়ে। আমি সত্যিই খুব ভাগ্যবান নাসরিনকে পেয়ে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর