সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পরকীয়ার জেরে স্ত্রীর হাত কাটল স্বামী, এরপর…

news-image

স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে তার হাত কেটে নিয়েছে স্বামী। হাত কর্তন হওয়া গৃহবধূর নাম মিম (২২)। তিনি শেরপুর জেলার শ্রীহরদি থানার জুলফিকার আলী জুয়েলের স্ত্রী। আহত অবস্থায় গৃহবধূর মিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর শিরোইল পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত গৃহবধূ মিমের স্বামী জুয়েল নগরীর বোয়ালিয়া মডেল থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে বলে নিশ্চিৎ করেছেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত নিত্যপন দাস।

ওসি তদন্ত নিত্যপন দাস জানান, স্ত্রী মিমের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে তার স্বামী জুলফিকার আলী জুয়েল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তার (রাজশহীর) শশুর বাড়িতে বটি দিয়ে ডান হাত কবজি পর্যন্ত কেটে ফেলে।

এরপর তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে। তবে গৃহবধূ মিমের স্বামী জুয়েল নিজেই বোয়ালিয়া থানায় এসে আত্মসমর্পণ করেছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান