,

সাকিব-তামিমের রেকর্ড ভেঙে দিলেন সৌম্য-ইমরুল

news-image

জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজে খেলছেন না বাংলাদেশের দুই মহাতারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। দুই বন্ধুই ইনজুরিতে আক্রান্ত। সেই সুযোগে তাদের দ্বিতীয় উইকেট জুটির রেকর্ড ভেঙে দিলেন ইমরুল কায়েস আর সৌম্য সরকার। দীর্ঘ ফর্মহীনতায় ভোগা সৌম্য চলতি সিরিজে এই প্রথম সুযোগ পেলেন। সেটা কাজে লাগিয়ে বিধ্বংসী সেঞ্চুরি হাঁঁকালেন তিনি। ইমরুল কায়েসও সেঞ্চুরির পথে আছেন।

দ্বিতীয় উইকেট জুটিতে দেশের হয়ে সর্বোচ্চ ২০৭ রান ছিল সাকিব-তামিমের। চলতি বছরের জুলাইয়ে প্রভিডিন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই জুটি গড়েছিলেন দুই বন্ধু। আজ সেই রেকর্ড ভেঙে গেল। সৌম্য-ইমরুলের জুটিতে এল ২২০ রান। আর ৫ রান হলেই দেশের হয়ে যেকোনো পার্টনারশিপে সর্বোচ্চ রানের রেকর্ড হয়ে যেত। গত বছর কার্ডিফে চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২৪ রানের জুটি গড়েছিলেন সাকিব আল হাসান এবং মাহমুদ উল্লাহ রিয়াদ।

আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি ক্যারিবীয় দানব ক্রিস গেইল আর মারলন স্যামুয়েলসের। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ক্যানবেরায় জিম্বাবুয়ের বিপক্ষে ৩৭২ রানের জুটি গড়েছিলেন এই দুজন। আন্তর্জাতিক বিচারে সৌম্য-ইমরুলের আজকের জুটি আছে ১৯ নম্বরে।

জিম্বাবুয়ের বিপক্ষে আজকের বিধ্বংসী এই জুটির শেষ হয় সৌম্য সরকারের বিদায়ে। তার আগে তিনি মনোমুগ্ধকর সব শটে মাতিয়ে রেখেছিলেন গ্যালারি। ৮১ বলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকানোর পর ৯২ বলে ৯ চার ৬ ছক্কায় ১১৭ রানে থামল সৌম্য ঝড়! ততক্ষণে জয়ের কাছাকাছি পৌঁছে গেছে দল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর