,

তামিমের রেকর্ড ভাঙলেন ইমরুল

news-image

স্পোর্টস ডেস্ক: তামিম ইকবাল সুস্থ থাকলে হয়তো খেলাই হতো না তার। মানতে দ্বিধা নেই, তামিম না থাকায়ই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে লিটন দাসের সঙ্গী হিসেবে জায়গা পেয়েছেন ইমরুল কায়েস। যার এই সিরিজে খেলা নিয়েই ছিল অনিশ্চয়তা, সেই ইমরুলই ভাঙলেন দেশসেরা ওপেনারের রেকর্ড।তামিমের ওপেনিং সঙ্গী হিসেবে জুটি গড়ে ইমরুল কায়েস আগে অনেক রেকর্ডই গড়েছেন। তাদের জুটিতে চড়ে অনেক সাফল্যই দেখেছে বাংলাদেশ। তবে সতীর্থকে সঙ্গে নিয়ে নয়, এবার তামিমকে ছাড়িয়ে নিজেকে অনন্য এক উচ্চতায় তুললেন ইমরুল।

এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের সবচেয়ে বেশি রান ছিল তামিম ইকবালের। ২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তামিম করেছিলেন ৩১২ রান (১৩২+১১৬+৬৪)। যার গড় ছিল ১৫৬.০০। স্ট্রাইকরেট ৯৫.৪১। শতরান দুটি । আর হাফ সেঞ্চুরি একটি।এবার ইমরুল তামিমকে ছাড়িয়ে গেছেন তারই জায়গায় সুযোগ পেয়ে। আজ ব্যক্তিগত ৭৯ রান ছোঁয়ার পরই তামিমের রেকর্ডটি ভেঙে ফেলেছেন বাঁহাতি এই ওপেনার, ছাড়িয়ে গেছেন তিন ম্যাচের সিরিজে ৩১২ রানকে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ইমরুল খেলেন ১৪৪ রানের মহাকাব্যিক এক ইনিংস। দ্বিতীয়টিতে একটুর জন্য সেঞ্চুরি পাননি (৯০)। তৃতীয় ম্যাচেও সেই দুর্দান্ত ফর্মই দেখিয়েছেন এই ওপেনার। আছেন সেঞ্চুরির অপেক্ষায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর