,

প্রেমের বাক্স খুলে দিলেন সিয়াম-পূজা (ভিডিও)

news-image

আগামী ১৬ নভেম্বর মুক্তি পাচ্ছে জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‘দহন’। সিয়াম-পূজা অভিনীত সিনেমাটির প্রচারণা শুরু হয়েছে। প্রচারণার অংশ হিসেবেই সিনেমার প্রথম গান প্রকাশিত হয়েছে। এরই মধ্যে এই সিনেমার ‘হাজির বিরিয়ানি’ গানটি নিয়ে অনেক আলোচনা, সমালোচনা হয়েছে।এবার প্রকাশ হলো সিনেমাটির নতুন গান ‘প্রেমের বাক্স’। রায়হান রাফী পরিচালিত দ্বিতীয় ছবি ‘দহন’র নতুন গান এটি। শাহ আলম সরকারের কথা ও সুরে এই গানটির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা। এই গানটি নিয়ে ব্যাপক আশাবাদী তারা।

গানের তালে তালে নেচেছেন সিয়াম ও পূজা। সিয়াম বলেন, গানটি একদম রোমান্টিক। গানের দৃশ্যায়নে দর্শক পাবেন অসাধারণ নাচ।পূজা বলেন,‘এই গানে একটু ভিন্নভাবে দর্শকের সামনে হাজির হলাম। কথা ও সুর অনেক দারুণ। গান ও গানের কোরিওগ্রাফী দুটোই দর্শকের ভালো লাগবে।’

ইমরান বলেন, ‘এর আগে ‘পোড়ামন ২ সিনেমার জন্য ‘ওহে শ্যাম’ গানটি গেয়েছিলাম আমি ও কনা। সেই গানটি আমাদের জন্য খুব সুন্দর এক স্মৃতি। এবারও গাইলাম নতুন গান। আমাদের ওহে শ্যাম গানটি সবাই পছন্দ করেছিলেন, এই গানটিও সবার ভালো লাগবে।’জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘দহন’ ছবিতে একজন নেশাগ্রস্ত যুবকের চরিত্রে অভিনয় করছেন সিয়াম আর পূজা আছেন গার্মেন্ট কন্যার চরিত্রে ভূমিকায়। সাংবাদিক হিসেবে আছেন জাকিয়া বারী মম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর