,

যে কারণে এক গাছ পাহারার পেছনে খরচ ১২ লাখ!

news-image

গাছটির চারদিকে শক্ত লোহার বেড়া, রয়েছে পানির ট্যাংক। চারজন রক্ষী পালাক্রমে পাহারা দেওয়ার পাশাপাশি পানি দেন। আবার প্রতি সপ্তাহে একজন উদ্ভিদতত্ত্ববিদ এসে পরীক্ষা করে যান গাছটির সর্বশেষ অবস্থা। আর বিপুল এই কর্মকাণ্ডে বছরে খরচ গিয়ে দাড়াচ্ছে ১২ লাখ রুপি। এ যেন ভিভিআইপি গাছ।ভারতের মধ্যপ্রদেশের সালামতপুরে থাকা গাছটির খবর দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি।

জানা গেছে, শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে পাঁচ বছর আগে গাছটি রোপণ করেছিলেন। পিপল গাছ নামে পরিচিতি এই গাছটি তিনি নিজ দেশ থেকে এনেছিলেন।পরমেশ্বর তিওয়ারি নামের এক রক্ষী বলেন, ২০১২ সালের সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন করছেন তিনি।এনডিটিভি জানিয়েছে, ইউনেস্কো-ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ সানচি বৌদ্ধ কমপ্লেক্স থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে গাছটি বেড়ে উঠছে। গাছটি ইতোমধ্যে বড় হয়েছে।

উপবিভাগীয় ম্যাজিস্ট্রেট বরুণ আওয়াস্তি বলেন, গাছের নিরাপত্তা ও পানি দেওয়ার জন্য চারজন রক্ষী দেওয়া হয়েছে।খরা কবলিত মধ্যপ্রদেশে প্রতিবছর কৃষকদের আত্মহত্যার খবর পাওয়া যায়। এমন রাজ্যে একটি গাছের জন্য এই বিপুল খরচের সমালোচনা চলছে ব্যাপকভাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর