,

মোদীর সুন্দরী আর্টিস্ট, উত্তাল সোশ্যাল মিডিয়া…

news-image

বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা খবর ঘুরে বেড়াচ্ছে। যেখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি সম্প্রতি এক মেক আপ আর্টিস্ট বহাল করেছেন। সুন্দরী এক তরুণী নিযুক্ত হয়েছেন এই পদে। তাঁর মাসিক বেতনও জানা গিয়েছে— ১৫ লক্ষ টাকা। এ হেন খবরে উত্তাল সোশ্যাল মিডিয়া।এই পোস্টের পরে চলতে থাকে মোদীকে নিয়ে ট্রোল। সেই সঙ্গে অবশ্য অনেকে এই ঘটনার সত্যতা নিয়ে সংশয় প্রকাশও করেন।

এ বিষয়ে এক সর্বভারতীয় সংবাদং মাধ্যম একটি প্রতিবেদন তুলে ধরেছে, উপরের ছবিসহ ‘খবর’টি বাজারে ছাড়েন আদিত্য চতুর্বেদী নামের জনৈক ব্যক্তি। তিনি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে এই ‘খবর’ ও ছবি পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়। ফেসবুকে আদিত্য নিজেকে জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত বলে বর্ণনা করেছেন। তাঁর এই পোস্টের পরে চলতে থাকে মোদীকে নিয়ে ট্রোল। সেই সঙ্গে অবশ্য অনেকে এই ঘটনার সত্যতা নিয়ে সংশয় প্রকাশও করেন।

পরে জানা যায়, পুরো ঘটনাটিই অন্য। মোদীর মেক আপ বা ১৫ লাখি মাইনে— এর কোনওটিই সত্য নয়। এই ছবিটি লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামের। সেখানে নরেন্দ্র মোদীর এক মোম-মূর্তির ‘মেক আপ’ সারছিলেন মিউজিয়ামেরই এক কর্মী। সেই ছবিকেই রং চড়িয়ে ‘মোদীর মেক আপ আর্টিস্ট’-এর গল্প বাজারে ছাড়া হয়।জানা গিয়েছে, লন্ডনের মাদাম তুসো মিউজিয়াম ছাড়াও সিঙ্গাপুর, হংকং ও ব্যাঙ্ককের মিউজিয়ামেও মোদীর মূর্তি বসবে। প্রতিটি মূর্তি তৈরি করতে খরচ পড়েছে ১৫০,০০০ ব্রিটিশ পাউন্ড, ভারতীয় অর্থমূল্যে যা ১ কোটি ৪১ লক্ষ টাকার কিছু বেশি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর