,

টোল নিয়ে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ১

news-image

ঢাকার কেরানীগঞ্জের পোস্তগোলা ব্রিজের ঢালে টোল বাড়ানোকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং নারীসহ তিন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন।শুক্রবার সকালে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতাবস্থায় ইকুরিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে সোহেল নামে (২৮) একজন মারা যান। পরে তার মরদেহ সলিমুল্লাহ মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়।

গুলিবিদ্ধ তাসলিমা (৫০), আল আমিন (২৬) ও মানিক (২৬) নামে তিনজনের চিকিৎসা চলছে। নিহত সোহেল মহেন্দ্র গাড়ির চালক। সোহেল পুলিশের গুলিতে নিহত হন বলে পরিবহন শ্রমিকদের দাবি।ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বলনে, ‘আহত তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।’শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, টোলের হার বাড়ানোর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা শুক্রবার সকালে বিক্ষোভ শুরু করেন। পুলিশও সেখানে অবস্থান নেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়লে পুলিশ পাল্টা গুলি চালায়। সংঘর্ষস্থল থেকে বেলা সাড়ে ১০টার দিকে গুলিবিদ্ধ একজনকে কাছের ইকুরিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি, বহু শ্রমিককে পুলিশ আটক করেছে। সংঘর্ষে শ্রমিক-পুলিশ মিলিয়ে অন্তত অর্ধশত আহত হয়েছেন। সংঘর্ষের সময় সেতুর ওপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১২টার পর পরিস্থিতি শান্ত হলে গাড়ি চলাচল শুরু হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন জানান, ‘পোস্তগোলার পরিস্থিতি বর্তমানে শান্ত রযেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে টোলপ্লাজা ও ব্রিজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর