,

গ্রিসে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসের পশ্চিমাঞ্চলে শুক্রবার সকালে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত করেছে। দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, লিবিয়ায়ও অনুভূত হওয়া এই ভূমিকম্পে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। খবর চ্যানেল নিউজ এশিয়ার।

গ্রিসের জিওডায়নামিক ইন্সটিটিউট জানিয়েছে, জাকিনথোস দ্বীপের ৫০ কিলোমিটার দক্ষিণে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। যদিও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) ও ইউরোপিয়ান-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বলেছে, রিখটার স্কেলে ভূমিকম্পটি মাত্রা ছিল ৬ দশমিক ৮।

গ্রিসের কর্মকর্তারা বলছেন, শক্তিশালী এই ভূমিকম্প রাজধানী এথেন্সসহ ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশ আলবেনিয়া, ইতালি, লিবিয়া ও মাল্টায়ও অনুভূত হয়েছে।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আয়োনিয়ান সাগরে। আর এর গভীরতা ছিল ১৪ কিলোমিটার। তবে শক্তিশালী ওই ভূমিকম্পের পর জকিনথোসে আরও বেশ কয়েকটি ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয়। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প পরবর্তী কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৬ মাত্রা।

এদিকে গ্রিসের বেসামরিক সুরক্ষা সংস্থা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ভূমিকম্পের পর তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে দুজন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর