,

পরিবারসহ সৌদি ছাড়লেন খাশোগির বড় ছেলে

news-image

অনলাইন ডেস্ক : নিহত সাংবাদিক জামাল খাশোগির বড় ছেলে সালাহ খাশোগি পরিবারসহ বৃহস্পতিবার সৌদি আরব থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছেন।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর চাপে সালাহের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠিয়ে নেয় সৌদি সরকার। সালাহ খাশোগি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ নাগরিক।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, পরিবারকে নিয়ে তিনি মা ও অন্য তিন ভাইবোনের কাছে পৌঁছে গেছেন।

পরিবারটি ওয়াশিংটনে পৌঁছার কয়েক ঘণ্টা পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র রবার্ট পাল্লাডিনো জানিয়েছেন, চলতি মাসের শুরুতে সৌদি আরবকে পম্পেও বলেছেন, তিনি চাচ্ছেন সালাহ খাশোগি যুক্তরাষ্ট্রে ফিরে আসুক।

জামাল খাশোগি নিহত হওয়ার পর সংশ্লিষ্ট ঘটনাবলিতে যুক্তরাষ্ট্র চাপ অব্যাহত রেখেছে জানিয়ে পাল্লাডিনো বলেন, সালাহ ফিরে আসার ঘটনায় আমরা খুশি। এ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে আমরা কংগ্রেসের সঙ্গে আলোচনা ও অন্যান্য দেশের সঙ্গে কাজ করতে চাই।

এদিকে সৌদি আরব জানিয়েছে, তুরস্কের কাছ থেকে পাওয়া তথ্যে এটিই প্রমাণিত হয় যে, সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা পূর্বপরিকল্পিত।

এর মধ্য দিয়ে কনস্যুলেটের ভেতরে মারামারিতে খাশোগির মৃত্যু হয়েছিল বলে যে দাবি করা হয়েছিল, সেখান থেকে সরে এসেছে রিয়াদ।

এটিকে গত ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে এ সাংবাদিকের নিহত হওয়ার ঘটনায় সৌদি কর্মকর্তাদের ভাষ্যের সর্বশেষ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটিকে ইতিহাসের সবচেয়ে বাজে ধামাচাপা হিসেবে আখ্যায়িত করেছেন। তবে যে করেই হোক, এ সংকটের একটি সুরাহা খুঁজছে সৌদি আরব।

ইকবারিয়ার খবরে বলা হয়েছে, খাশোগির ঘটনা তদন্তে গঠিত সৌদি আরব ও তুরস্কের যৌথ টাস্কফোর্সের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই কৌঁসুলি এ কথা বলেছেন এবং এ তদন্তের ভিত্তিতেই কৌঁসুলিরা সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর