,

রাবির সি-ইউনিটের ফল প্রকাশ

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার বিজ্ঞান অনুষদভুক্ত সি-ইউনিটের ফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ৫-১৫ নভেম্বরের মধ্যে অনলাইনে (admission.ru.ac.bd) বিভাগ পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

এ সময়ের মধ্যে ফরম পূরণ না করলে ভর্তি যোগ্যতা বাতিল করা হবে।

আগামী ২০ নভেম্বর পছন্দ ও মেধাক্রমানুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীতদের তালিকা অনুষদের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এ ছাড়া পরীক্ষার উত্তরপত্রে যারা শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগে ভর্তির আগ্রহ প্রকাশ করেছেন, তাদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি, পোষ্য কোটা সংক্রান্ত বিজ্ঞপ্তি আগামী ৫ নভেম্বর প্রকাশ করা হবে।

মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী কোটায় ভর্তিসংক্রান্ত পরবর্তী কার্যক্রম যথাক্রমে ছাত্র উপদেষ্টা, জনসংযোগ দফতরের প্রশাসক ও প্রধান চিকিৎসকের কার্যালয় থেকে পরিচালিত হবে।

এ ছাড়া ভর্তিসংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রসঙ্গত গত ২২ অক্টোবর সি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ৯৪২ আসনের বিপরীতে ৩১ হাজার ৯ শিক্ষার্থী এ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর