,

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

news-image

টেকনাফ ও কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি চিহ্নিত ডাকাত ও মাদক ব্যবসায়ী মো. লালু। শুক্রবার সকালে কক্সবাজার-টেকনাফ সড়কের বিজিবির দমদমিয়া চেকপোষ্ট সংলগ্ন এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, কক্সবাজার-টেকনাফ সড়কের বিজিবির দমদমিয়া চেকপোষ্ট সংলগ্ন নাফ নদীর পাড়ে দুই গ্রুপের মধ্যে ইয়াবার ভাগবাটোয়ারা নিয়ে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গেলে ইয়াবা কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ইয়াবা কারবারিরা পিছু হটলে ঘটনাস্থলে একজনের লাশ পাওয়া যায়।

ঘটনাস্থল থেকে ২টি অস্ত্র, ১০ রাউন্ড ও ৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। নিহত লালু হ্নীলার তালিকাভুক্ত ডাকাত হামিদের সহযোগি ও মাদক ব্যবসায়ী বলেও জানায় পুলিশ। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ৩টি মাদক, ৪টি মারামারি ও ১টি মানবপাচারসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

লালুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর