,

ধূমপান ত্যাগে প্রয়োজন প্রবল ইচ্ছাশক্তি

news-image

ডা. তানজিয়া নাহার তিনা : ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। শরীরের এমন কোন অঙ্গ নেই যেখানে ধূমপানের সর্বগ্রাসী থাবা আঘাত হানে না। ধূমপানের কারণে যে রোগসমূহের উৎপত্তি হয় তাদের মধ্যে অন্যতম হলো- স্ট্রোক, বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন মুখ গহ্বর, গলা, ফুসফুস ইত্যাদি, হার্ট অ্যাটাক, গ্যাস্ট্রিক আলসার, উচ্চ রক্তচাপ, কিডনি ফেইলিউর।

সচেতনতার কারণে অনেকেই ধূমপান চিরতরে নির্বাসন দিতে চান। কিন্তু নানা কারণে ধূমপান আর ছাড়া হয় না। তবে বিশেষজ্ঞগণ ধূমপানের আসক্তি থেকে নিজেকে রক্ষার কিছু উপায় বলে দিয়েছেন। যেমন-

প্রথমে মনস্থির করুন। পরিবার এর সদস্য, নিকটাত্মীয়, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের সহযোগিতা নিন। ধূমপান ত্যাগের প্রাথমিক পর্যায়ে কিছুটা শারীরিক ও মানসিক অস্বস্তি বোধ হতে পারে। কারণ, দীর্ঘদিন ধূমপানের ফলে এর প্রতি মানসিক ও শারীরিক নির্ভরতা গড়ে উঠে। অস্বস্তি কাটাতে চিনিমুক্ত চুইংগাম, মিন্ট বা ক্যান্ডি ব্যবহার করতে পারেন।

প্রচুর পরিমাণ পানি পান করুন। শাক-সবজি ও ফলমূল বেশি করে খান। মনকে ব্যস্ত রাখুন। প্রতিদিন হালকা ব্যায়াম করুন কিংবা পছন্দের গান শুনুন। প্রতিদিন একটা বা দুটি করে সিগারেট কমিয়ে ফেলুন নিয়ম করে। ধূমপায়ীদের সঙ্গ এড়িয়ে চলুন। সর্বোপরি নিজ, পরিবার ও সন্তান-এর কথা ভেবে প্রবল ইচ্ছাশক্তি ধরে রাখুন।

লেখক: ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর