,

তনুশ্রী সমকামী, সে আমাকে ধর্ষণ করেছে: রাখি

news-image

বিনোদন ডেস্ক : তনুশ্রী দত্তের যৌন হেনস্থার অভিযোগের পর বলিউডে #মিটু ঝড় শুরু হয়। একের পর এক অভিযোগ আসতে থাকে। সেই অভিযোগ থেকে বড় রেহাই পাননি বড় বড় মহারথীরাও।

এদিকে নানা পাটেকরের বিরুদ্ধে অভিযোগের পর বলিউডের বড় অংশ তনুশ্রীর পাশে দাঁড়ালেও বিপরীত দিকে ছিলেন রাখি সবন্ত। তিনি বরাবরই তনুশ্রীর বিরুদ্ধে কথা বলেছেন।

এবার আরো গুরুতর অভিযোগ আনলেন রাখি। তিনি বলেন, ‘তনুশ্রী সমকামী। ও আমাকে ধর্ষণ করেছে।’

মুম্বাইতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সেখানে দাবি করেছেন, তনুশ্রী নাকি তাকে একাধিকবার ধর্ষণ করেছেন।

রাখি বলেন, ১২ বছর আগে তনুশ্রী আমার প্রিয় বন্ধু ছিল। বিভিন্ন পার্টিতে আমরা যেতাম। সেখানে তনুশ্রী প্রচুর ড্রাগ নিত। আমাকেও নিতে বলত। ও আমার শরীরের বিভিন্ন জায়গায় খারাপভাবে হাত দিত। বলিউডে অনেক সমকামী রয়েছে। তনুশ্রীও সমকামী।

নানা পাটেকরের ঘটনা প্রকাশ্যে আসার পর বিভিন্ন সময় তনুশ্রীর বিরুদ্ধে বক্তব্য দেন রাখি। ফলে ১০ কোটি টাকার মানহানি মামলা করেন তনুশ্রী। তার পরিপ্রেক্ষিতে তনুশ্রীর বিরুদ্ধেও ৫০ কোটির মানহানির মামলা করেন রাখি।

উল্লেখ্য, তনুশ্রী অভিযোগ করেন, ২০০৮ সালে হর্ন ওকে প্লিজ ছবির সেটে তিনি নানা পাটেকরের দ্বারা হেনস্থার শিকার হন। শুটিং চলাকালীন নানা তাকে যৌন হেনস্থা করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর