,

‘২০ বছরের পথচলাটা সহজ ছিল না’

news-image

বিনোদন ডেস্ক : ব্রিটনি স্পিয়ার্স। জনপ্রিয় মার্কিন পপ তারকা। ক্যারিয়ারের ২০ বছর পার করলেন তিনি। ‘বেবি ওয়ান মোর টাইম’ শিরোনামে গানটি দিয়ে ক্যারিয়ারের যাত্রা শুরু করেন ব্রিটনি। গানটি আমেরিকার বিলবোর্ড টু হান্ড্রেড-এ এক নম্বরে ছিল এবং রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আমেরিকা থেকে দু-বার প্লাটিনাম সার্টিফাইড হয়েছে।

এছাড়াও অ্যালবামটি ১৫টি দেশের টপচার্টে ছিল এবং ১ বছরে ১০ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল। এটাই কোনো টিনএজ আর্টিস্টের ১ বছরে সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবাম।

ক্যারিয়ারের ২০ বছর পার করে আবেগী এক লেখা টুইট করেছেন তিনি। টুইটে লিখেছেন, ‘ক্যারিয়ারের প্রথম গান রিলিজ হওয়ার দিনটির কথা মনে হলে আজো বিস্মিত হয়ে যাই। সেদিন পুরোবিশ্ব আমার গান শুনেছে। এরপর আরো অনেককিছু ঘটেছে। ভক্তদের ধন্যবাদ প্রথমদিন থেকে আমার পাশে থাকার জন্য। আপনাদের সমর্থনই আমার জন্য সবকিছু। ভালোবাসি সবাইকে।’

ব্রিটনি এই পথচলা নিয়ে আরো বলেন, ‘২০ বছরের পথচলাটা সহজ ছিল না। অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে নিজের স্বপ্ন গান নিয়ে এতগুলো দিন পার করলাম।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর