,

কোনটিতে বেশি পুষ্টি, সাদা নাকি লাল ডিমে?

news-image

ডেস্ক রিপোর্ট।। লাল নাকি সাদা, কোন ডিমে বেশি পুষ্টি এ নিয়ে ছোট ছোট শিশুরা তর্কে মেতে উঠলেও বিষয়টা জানা গুরুত্বপূর্ণ। ডিম খাওয়া উপকারি হলেও আপনি কোনটা খাবেন, তার জেনে রাখা জরুরী।

বিজ্ঞানীদের মতে, সাদা পালকের মুরগিরা সাদা ডিম পাড়ে আর লাল ডিম পাড়ে গাঢ় রঙের পালকের মুরগি। কিন্তু তাতে কী দুই ধরনের ডিমের পুষ্টিগুণ বদলে যেতে পারে? একটি গবেষণায় জানা গিয়েছে, লাল কিংবা সাদা কোনো ডিমেই পুষ্টিগুণে বিশেষ ফারাক নেই। এমন মত প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি গবেষক দল।

ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ) নামে মার্কিন এই গবেষক দলের মতে, লাল ডিমে ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমান সাদা ডিমের তুলনায় সামান্য বেশি রয়েছে। কিন্তু এই পরিমাণ এতটাই অল্প, যে তাতে পুষ্টিগুণে খুব একটা ফারাক হয় না।

তারা জানিয়েছে, একটি মোটামুটি ৫০ গ্রাম ওজনের ডিমে ৭২ ক্যালোরি ও ৪.৭৫ গ্রাম ফ্যাট ( যার মধ্যে দ্রবণীয় মাত্র ১.৫ গ্রাম)। সাদা ও লাল ডিমে এই পুষ্টিগুণের পরিমাণ প্রায় এক। সুতরাং, লাল হোক বা সাদা, দুধরনের ডিমের খাদ্যগুণই পুষ্টিগুণ যে প্রায় সমান।

তাহলে পুষ্টিগুণ প্রায় এক হলেও লাল বা সাদা ডিমের স্বাদের ফারাক কতটা? গবেষকদের মতে, ডিমের স্বাদ নির্ভর করে মুরগির খাদ্যাভ্যাসের উপর বা মুরগির প্রজনন করানোর পদ্ধতির উপর। তাই ডিমের রং ডিমের স্বাদের ফারাক ঘটাতে পারে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর