,

‘কয়েক যুগ চেষ্টা করলেও ক্যাটরিনার মতো নাচা সম্ভব নয়’

news-image

অনলাইন ডেস্ক : কয়েক যুগ ধরে অনুশীলন করলেও তার পক্ষে ক্যাটরিনার মতো নাচা সম্ভব হত না। ক্যাটরিনার থাগস অব হিন্দুস্তানের সহ-অভিনেতা আমির খান অকপটে স্বীকার করেছেন এই সুপারস্টার।

আমির খান বলেন, গানটা বেশ মজার। সেখানে ক্যাটরিনার সঙ্গে আমাকে দেখা যাবে। কিন্তু আমি ১০ বছর ধরে অনুশীলন করলেও ক্যাটরিনার মতো এত সুন্দর নাচতে পারতাম না। সুরাইয়ার লিরিক্স আমার দারুণ পছন্দ হয়েছে। গানটা সুরাইয়া এবং ফিরঙ্গির সম্পর্ক খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে ক্যাট।

‘থাগস অব হিন্দুস্তানে’ ক্যাটরিনা একজন নর্তকীর চরিত্রে অভিনয় করেছেন এবং আমির ফিরঙ্গি মোল্লা নামক এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন। যাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থাগেদের বিরুদ্ধে নিয়োগ করে। ছবির দ্বিতীয় গান সুরাইয়া সদ্য মুক্তি পেয়েছে এবং সেখানে আমির ও ক্যাটরিনাকে পরস্পরের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাতে দেখা যাচ্ছে।

প্রভু দেবার কোরিওগ্রাফিতে সুরাইয়া গানে নেচেছেন ক্যাটরিনা এবং জানিয়েছেন স্টেপগুলো কঠিন হলেও তার বেশ ভালো লেগেছে।

‘প্রথমত যে বিষয়টা আমার ভালো লেগেছে সেটা হল গানটা অরিজিনাল। একেবারেই নতুন কনসেপ্ট। আমি কোরিওগ্রাফিটা দেখে খুব পছন্দ করি এবং তারপর বুঝতে পারি সেটা আসলে কতটা কঠিন বলে জানিয়েছেন ক্যাটরিনা। ধুম-৩ ছবিতে এর আগে ক্যাটরিনা ও আমিরকে মালাং ও তু হি জুনুন ইত্যাদি গানে একসঙ্গে দেখা গেছে।

গতকাল বুধবার সুরাইয়া মুক্তি পাওয়ার পর পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য বলেন, একমাত্র ক্যাটরিনাই এই গানটার সুবিচার করতে পারত।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর