,

ভারতে বন্ধ হলো ৮৫৭টি পর্ন সাইট

news-image

অনলাইন ডেস্ক : ভারতে পর্নগ্রাফির ৮৫৭টি সাইট বন্ধ করা হয়েছে। অপ্রাপ্তবয়স্কদের এ সাইটগুলো থেকে দূরে রাখার চেষ্টায় এ পদক্ষেপ নেয়া হয়।

সূত্রের খবর, উত্তরাখণ্ড হাইকোর্টের দেওয়া রায়কে অনুসরণ করেই নির্দেশনা দেওয়া হয়েছে। যেখানে উত্তরাখণ্ড হাইকোর্ট ৮৫৭টি ওয়েবসাইটকে বন্ধ করার কথা জানিয়েছিল। যার মধ্যে ৩০টি পোর্টালে কোন রকম পর্নগ্রাফিক কনটেন্ট খুঁজে পায়নি ভারতের মিনিস্ট্রি অব ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি।

এরপরই পাস হওয়া অর্ডারের তালিকাতে থাকা বাকি ৮২৭টি ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেয় ডিপার্টমেন্ট অব টেলিকমকে।

ভারতের ইন্টারনেট সার্ভিস প্রভাইডারদের একটি অর্ডারে ডিপার্টমেন্ট অব টেলিকম জানিয়েছে, Meity এবং হাইকোর্টের দেওয়া রায় অনুযায়ী ৮২৭টি পর্ন ওয়েবসাইটকে বন্ধ করার কথা বলা হয়েছে। হাইকোর্টের অর্ডারটি ইস্যু করা হয়েছিল গত ২৭ সেপ্টেম্বর।

এর আগেও পর্নসাইট বন্ধের বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে, তা পুরো মাত্রায় সাফল্য পায়নি ভারত সরকার। তবে ভারত সরকারের এই নতুন সিদ্ধান্ত কতখানি কার্যকর হবে এখন সেটাই দেখার বিষয়।

খুব কম বয়সেই অনেকের মধ্যে পর্ন সাইটে আসক্তি তৈরি হতে দেখা গেছে। আর, তা থেকে অপরাধমূলক কাজের প্রবণতামূলক ঘটনাও নেহাত কম নয়। তাই, সব কিছুকে গুরুত্ব দিয়েই সিদ্ধান্তটি নিয়েছে ভারত সরকার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর