,

নির্বাচনে বিদ্রোহ করলে খবর আছে : কাদের

news-image

নিউজ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে বিদ্রোহ না করতে দলীয় নেতাদের হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, দল করেন, নমিনেশন চাইতে পারেন-এটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু নমিনেশন না পাইলে যদি কেউ বিদ্রোহ করেন তাহলে খবর আছে। এবার বঙ্গবন্ধুকন্যা বিদ্রোহ করলে কাউকে রেহাই দেবেন না। সুতরাং সবাইকে এক থাকতে হবে। যিনি-ই মনোনয়ন পান তার হয়েই কাজ করতে হবে।

মনোনয়ন প্রত্যাশী নেতাদের উদ্দেশ্যে বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকেলে আশুলিয়ার ডেন্ডাবরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক গণসংযোগে ওবায়দুল কাদের এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, নমিনেশন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে নিজেরা নিজেদের বিরুদ্ধে বক্তব্য দেবেন, বিষোধগার করবেন। তাহলে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। কোনো প্রার্থী অন্য কারও চরিত্র হনন করলে তাকে বহিষ্কার করা হবে। তাই শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবেন।

ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, আজ ঐক্যফ্রন্টে সব শয়তান এক জায়গায়। সন্ত্রাসী, খুনি ও এদের নেতারা একত্রিত হয়েছে। সিলেটের মিটিং দেখছেন না। মঞ্চজুড়ে নেতা আর নেতা। বিএনপিতে নেতা বেশি, জনতা কম। নেতায় নেতায় ঐক্য, জনতার কিছু যায় আসে যায় না।

‘গত দশ বছরে মরা গাঙে জোয়ার আসেনি আগামী দশ দিনেও আর আসবে না। মুখ কালা করে লাভ নাই, মোকাবেলা হবে। পেট্রোল বোমা, ককটেল ও আগুন সন্ত্রাসের মাধ্যমে বিএনপি যদি সহিংসতা করতে চায় জনগণ তার দাঁত ভাঙা জবাব দেবে।’

সিলেটে ঐক্যফ্রন্টের জনসভা নিয়ে কাদের বলেন, সাভারে আজ যে পথসভা হলো এর সমান লোক যদি সিলেটে তারা জড়ো করতে পারতো তাহলে সারা দেশ ফাটাইয়া ফেলতো। জনগণ তাদের সঙ্গে নেই।

ভোটারদের উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, চাঁদের মধ্যেও কলঙ্ক আছে। তবে আমাদের যত কর্ম, সেই তুলনায় অপকর্ম অনেক কম। কিন্তু বিএনপির কোনো কর্ম নাই, সব অপকর্ম। তাহলে কাকে ভোট দেবেন? শেখ হাসিনা সরকার সবচেয়ে দক্ষ, সাহসী ও সফল সরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নাই।

নতুন ও তরুণ ভোটাররা আওয়ামী লীগের বিজয়ের প্রধান হাতিয়ার বলেও মন্তব্য করেন তিনি।

গণসংযোগে সভাপতিত্ব করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা। এতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, এ কে এম এনামুল হক শামীম, ঢাকা-১৯ আসনে সংসদ সদস্য ডা. এনামুর রহমান, ঢাকা-২০ আসনের এমপি এম এ মালেক, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সহ-সভাপতি ফিরোজ কবির, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহম্মেদ, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর