,

৮০ সিনেমা হলে সাইমন-অধরার ‘মাতাল’

news-image

বিনোদন প্রতিবেদক : কথা ছিল ১২ অক্টোবর সারাদেশের প্রেক্ষাগৃহে বড় আয়োজনে প্রদর্শিত হবে ‘মাতাল’ ছবি। কিন্তু আইনি জটিলতার কারণে ছবিটি মুক্তি ঘোষণার পরও পিছিয়ে যায়।

শাহীন সুমন পরিচালিত ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও নায়িকা অধরা খান। শুক্রবার ২৬ অক্টোবর সারাদেশের ৮০টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

‘মাতাল’ ছবিতে সাইমন সাদিক নতুন রূপে হাজির হতে যাচ্ছেন। তাকে সন্ত্রাসীর চরিত্রে দেখা যাবে। তার চরিত্রের নাম রানা। মানুষ খুন করাই তার পেশা। কঠিন হৃদয়ের রানাই একদিন প্রেমে পড়েন। আর তার প্রেমিকার নাম পারিশা (অধরা খান)। নানা ঘটনার মধ্য দিয়ে আগাতে থাকে গল্প। অ্যাকশন-রোমান্টিক ছবিতে আরও অভিনয় করেছেন শিপন, অরিন, মিশা সওদাগর, জয়রাজ, অরিন, পারিশাসহ অনেকে।

ছবির প্রযোজক শরীফ চৌধুরী বৃহস্পতিবার বিকেলে বলেন, আমরা সারাদেশের ৮০টির বেশির প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির প্রস্তুতি নিয়েছি। দর্শকদের প্রতি চাওয়া আপনার পাশের প্রেক্ষাগৃহেই শুক্রবার থেকে ছবিটি প্রদর্শিত হবে ছবিটি। আপনারা দেশীয় ছবি দেখুন। চলচ্চিত্রের পাশে থাকুন। সিনেমা দেখে সমালোচনা করুন।

এদিকে গেল ১৯ অক্টোবর ছবির নায়িকা অধরা খানের ‘নায়ক’ নামে অন্য একটি ছবির মাধ্যমে অভিষেক হয়েছে। তার বিপরীতে রয়েছেন নায়ক বাপ্পি চৌধুরী। দেশের ৭০টির বেশি সিনেমা হলে চলছে ‘নায়ক’। পরিচালনায় ছিলেন যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান। বিগ বাজেটের ছবিটি প্রযোজনা করেছেন মোহাম্মাদ মিজানুর রহমান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর