,

মানহানির মামলায় মঈনুল হোসেন কারাগারে কেন, প্রশ্ন ড.কামালের

news-image

নিজস্ব প্রতিবেদক : মানহানির মামলায় ব্যারিস্টার মঈনুল হোসেন জামিন নেয়ার পরেও তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অথচ মানহানি মামলা জামিনযোগ্য অপরাধ। মঈনুল হোসেনকে কেন কারাগারে নেয়া হলো আইনমন্ত্রীর কাছে সেই প্রশ্ন রাখেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

বৃহস্পতিবার বিকেলে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রশ্ন করেন।

ব্যারিস্টার মঈনুল হোসেন ও সিলেটের সমাবেশ থেকে নেতাকর্মীদের কেন গ্রেপ্তার করা হয়েছে তা সংসদে দাঁড়িয়ে আইনমন্ত্রীকে জবাব দেওয়ার আহ্বান জানান ড. কামাল হোসেন।

তিনি বলেন, আপনি একজন আইনজীবী, আপনার বাবা মরহুম সিরাজুল ইসলাম একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন। আপনার কাছ থেকে মানুষ এসব আশা করে না। আপনি সংবিধান পড়ুন আইনের বই পড়ুন।

এ সময় তিনি জাতীয় ঐক্যফ্রন্টের দেয়া ৭ দফা দাবিগুলো অবিলম্বে মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ড. কামাল হোসেন বলেন, দেশে আইনের শাসন নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই। এই সরকারের বিরুদ্ধে আজ সকল মানুষ ঐক্যবদ্ধ। তিনি বলেন, সিলেট থেকে আন্দোলন শুরু হয়ে গেছে সফল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর