,

২টি বাচ্চা হওয়ার পর মোটা হয়ে গিয়েছেন স্ত্রী, জঘন্য কাজ করলেন স্বামী!

news-image

২টি বাচ্চা হওয়ার পর মোটা হয়ে গিয়েছেন স্ত্রী, জঘন্য কাজ করলেন স্বামী! নিষিদ্ধ হলেও তিন তালাক চলছেই। মধ্যপ্রদেশের ঝাবুয়ায় এক ৩২ বছরের ব্যক্তিকে স্ত্রীকে একতরফা তিন তালাক দেওয়ায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার মেঘনগর থানায় ওই মহিলা নালিশ জানানোর পর আরিফ হুসেন নামে লোকটিকে মুসলিম মহিলা (বিয়ে সংক্রান্ত অধিকার রক্ষা আইন ২০১৮-র আওতায় অভিযুক্ত করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ (এ) (মহিলার ওপর স্বামী বা শ্বশুরবাড়ির লোকজনের নিষ্ঠুরতা) ও ৩২৩ (আঘাত করা) ধারায় আরিফ অভিযুক্ত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার মহেশ চন্দ্র জৈন।

মহিলার অভিযোগ, প্রায় ১০ বছর হল তাঁর সঙ্গে আরিফের বিয়ে হয়েছে। প্রথম দু বছর সব ঠিকঠাকই চলছিল, কিন্তু দুটি বাচ্চা হয়ে যাওয়ার পর তিনি মোটা হতে থাকেন, যা নিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির কটাক্ষ, বিদ্রূপ শুরু হয়। তা থেকে চলে হেনস্থা, নির্যাতন। সামান্য তুচ্ছ কারণে স্বামী, শাশুড়ি মারধর করত বলে দাবি করেছেন নির্যাতিতা। ১১ অক্টোবর তাঁকে বাড়ি থেকে বের করে দেয় তারা। মহিলা বাধ্য হয়ে ভাইয়ের বাড়িতে ওঠেন। পরদিন সেখানে হাজির হয় আরিফ ও তার মা। কথাকাটাকাটির পর স্বামী তাঁকে মায়ের নির্দেশে তালাক দেয় বলে জানিয়েছেন মহিলা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর