,

যে নতুন সুবিধা যুক্ত হল ম্যাসেঞ্জারে

news-image

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ইন্টারনেটে কথা বা চ্যাটিংয়ের একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে ম্যাসেঞ্জার। এবার ম্যাসেঞ্জারে যুক্ত হচ্ছে একটি নতুন সুবিধা। কাউকে খুব জরুরি প্রয়োজন, চ্যাটিং বা লেখার সময় নেই।তাহলে আপনার জন্যই চমৎকার সুবিধা এনেছে ফেসবুক কর্তৃপক্ষ। আর তা হল ভয়েস কমান্ড। ভয়েস কমান্ডে প্রেস করেই আপনার প্রয়োজনীয় কথা পাঠিয়ে দিতে পারবেন।

এই ফিচার চালু হলে ম্যাসেঞ্জারের সাহায্যে যোগাযোগ আরও সহজ হবে। ব্যবহারকারীদের কথা লেখা আকারে উঠবে ম্যাসেঞ্জারে। তারপর সেটা নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেওয়া যাবে।প্রযুক্তিভিত্তিক সাইট টেক ক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুতই ভয়েস কমান্ড ফিচার চালু করতে পারে মেসেঞ্জার। এজন্য ফেসবুক কর্তৃপক্ষ কাজও শুরু করে দিয়েছে।বলা হচ্ছে, ইতোমধ্যে নিজস্ব পরিসরে পরীক্ষামূলকভাবে ভয়েস কমান্ড ফিচার চালু করেছে ফেসবুক। সেখানে সফলতা পাওয়া গেলে সবার জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হবে।

টেক ক্রাঞ্চ বলছে, মেসেঞ্জারে ভয়েস কমান্ড চালু হলে গ্রাহকদের অনেক সময় বাঁচবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর