,

৯৯৯ এ ফোন করে যেভাবে শেয়াল উদ্ধার করল ফায়ার সার্ভিস (ভিডিও)

news-image

হাউজের জন্যে খনন করা পুরাতন ২৫ ফিট গভীর গর্তে প্রায় ১৫ দিন আটকে ছিল একটি শিয়াল। শিয়ালটি উদ্ধারের জন্য এলাকাবাসী চেষ্ঠা করলেও ব্যর্থ হয়। অত:পর ৯৯৯ ফোন করে স্থানীয় একজন। সেই ফোনেই ফায়ার সার্ভিস দীর্ঘ ১ ঘন্টার চেষ্টায় জীবিত উদ্ধার করে শিয়ালটিকে।
বৃহস্পতিবার(২৫ অক্টোবর) ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী পাড়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ ফোন করে স্থানীয় একজন জানালে ফায়ার সার্ভিসের একটি দল প্রায় এক ঘন্টার চেষ্টায় শিয়ালটিকে জীবিত উদ্ধার করে। এসময় ফিরোজ আল মামুন নামে ভালুকা ফায়ার সার্ভিস স্টেশনের এক ফায়ারম্যান শিয়ালের কামরে আহত হন।বিষয়টি নিশ্চিত করে ভালুকা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মাজহারুল ইসলাম বলেন, ‘ফায়ার সার্ভিস যেকোন দুযোর্গ, দুর্ঘটনায়, মানুষ সহ বিপদে পড়া প্রানীদের রক্ষার্থে এগিয়ে আসে। জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চান স্থানীয় একজন। সেখান থেকে আমাদের কাছে বিস্তারিত জানালে আমরা এসে শিয়ালটি উদ্ধার করি।’

‘আমাদের এক ফায়ারম্যান শিয়ালের কামরে আহত হয়েছে’ যোগ করেন তিনি।জানাযায়, প্রায় ১৫দিন আগে বড়চালা এলাকার আছর আলীর বাড়ীর পুরাতন গভীর গর্তে রাতের আধাঁরে শিয়ালটি পড়ে যায়। পরদিন মানুষে শিয়ালের চিৎকারে বিষয়টি বুঝতে পারলেও উদ্ধার করতে পারেনি।তখন মাঝে মাঝে সেই গর্তে বাসি খাবার ফেলতেন বাড়ীর মালিক। কিন্তু শিয়ালটি দিনে দিনে দুর্বল হয়ে পড়ছিল।

বৃহস্পতিবার ছুটিতে গ্রামের বাড়ী গিয়ে বিষয়টি জানতে পারেন ঢাকার এক অনলাইন পোর্টালের সহ সম্পাদক মেহেদী হাসান আবদুল্লাহ। তিনি বিষয়টি দেখে ফোন করেন ৯৯৯ নম্বরে।সেখান থেকে ভালুকায় ফায়ার সার্ভিসের নাম্বার দিলে। ফোন করে বলেন বিস্তারিত, এর পর মাত্র ৩০ মিনিটেই ভালুকা ফায়ার সার্ভিস দলটি পৌছে যায় ঘটনাস্থলে। আর দীর্ঘ চেষ্টায় উদ্ধার করেন শিয়ালটিকে।

মেহেদী হাসান আবদুল্লাহ বলেন, ‘বিষয়টি জানতে পেরে ৯৯৯ এ ফোন করলে সেখান থেকে ভালুকা ফায়ার সার্ভিস স্টেশনে ট্রান্সফার করা হয়। তখন তাদের বিস্তারিত জানিয়ে ঠিকানা দেওয়ার ৩০ মিনিট পরেই ঘটনা স্থলে এসে শিয়ালটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। ডিজিটাল বাংলাদেশের এমন মানবতার সেবায় আমি আনন্দিত।’ফায়ার সার্ভিস এসে শিয়াল উদ্ধারের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। শিয়াল উদ্ধার দেখতে সেখানে ভীড় করে মানুষ, সেখানে স্থানীয় যুবক ইমরান মোল্লাহ বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল সেবা পেলাম, ফায়ার সার্ভিসকে ধন্যবাদ বন্য প্রাণীটিকে উদ্ধার করার জন্য।শিয়ালটি উদ্ধারের পর সেটিকে অবমুক্ত করে দেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর