,

হাসপাতালের বেডসহ দু’রোগীকে যমুনার পাড়ে নিক্ষেপ!

news-image

সিরাজগঞ্জ সদর হাসপাতালের বেড ও চাঁদরসহ দু বেওয়ারিশ রোগীকে যমুনা নদীর পাড়ে শহর রক্ষা বাঁধে ফেলে রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরের দিকে ওই দু রোগীকে ফেলে রাখা হলেও সন্ধ্যা পর্যন্ত তাদের খোঁজ-খবর নেয়নি কেউ।সরেজমিনে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ওয়ারিশবিহীন এই দু রোগীকে হাসপাতালের বেড ও চাদরসহ কে বা কারা ফেলে রেখে চলে যায়। এরপর থেকেই রোগী দুটি সেখানে পড়ে আছে।

স্থানীয় রাজননৈতিক নেতা জহুরুল ইসলাম মন্ডল জানান, বিকেলের দিকে বিষয়টি আমরা জানতে পেরে ঘটনাস্থলে যাই। এ সময় অসহায় ওই দু রোগীকে হাসপাতালের বেড ও চাদরসহ দেখতে পেয়ে সদর থানায় খবর দেই।সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদুল ইসলাম জানান, ওই রোগীদেরকে হাসপাতালের বেডসহ কারা কিভাবে ওখানে রেখে এসেছে বিষয়টি আমার জানা নেই। আমি খবর পেয়ে অ্যাম্বুলেন্স পাঠিয়ে ওই রোগীদেরকে হাসপাতালে আনার ব্যবস্থা করছি। তিনি আরও বলেন, এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর