,

লুঙ্গির সঙ্গে ব্লেজারে সাকিব!

news-image

স্পোর্টস ডেস্ক: আঙুলের ইনজুরিতে আক্রান্ত সাকিব আল হাসান মনে হয় ফুরফুরে মেজাজেই আছেন। সম্প্রতি নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে লুঙ্গির সঙ্গে ব্লেজার পরে ছবি পোস্ট করেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।সাকিবের এমন ছবি পোস্টের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তৈরি হয়েছে। অনেক ভক্ত লুঙ্গির সঙ্গে ব্লেজার পরা সাকিবের এমন ছবি দেখে বিস্মিত হয়েছেন। বিভিন্ন মন্তব্য করেছেন ভক্ত-সমর্থকরা।

শওকত তানিম নামে একজন লেখেন, ‘শুটিং স্পটে নাকি বিশাল বিশাল স্ট্যান্ড ফ্যান থাকে। একটু সাবধানে থাইকেন ভাই। বাতাস আর লুঙ্গি ড্যানজারাস কম্বো।’মাসুদ রানা লেখেন, ‘অথচ আমি জানতাম আপনার আঙুলের সার্জারির জন্য খেলতে পারছেন না। এখন দেখি ঘটনা ভিন্ন, সার্জারি অন্য জায়গায় করা হইছে। তাহলে নাজমুল হাসান পাপন তো আমাদের মিথ্যা বলেছিল।’ইসরাত নামে একজন লেখেন, ‘ভাইরে ভাই কি দেখতেসি এগুলো। একবার বাইচ্চার চশমা আরেকবার লুঙ্গি।’

ইউসুফ আলী নামে একজন লেখেন, ‘যদি তুমি সফল হও তোমার লুঙ্গি পরা ছবিটাও হবে ইতিহাস। যদি তুমি বিফল হও তোমার কোর্ট পরা ছবিটা হবে উপহাস।’লিখন আহমেদ নামে একজন লেখেন, ‘অসাধারণ ভাই আপনার তুলনা হয় না। আপনার তুলনা আপনি নিজেই। ভালোবাসা রইল ভাইয়া।’ উল্লেখ্য, সম্প্রতি দেশের স্বার্থে আঙুলের ইনজুরি নিয়ে এশিয়া কাপে খেলেছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের মাঝপথে আঙুলের অবস্থা খারাপ হওয়ায় দেশে ফেরত আসতে হয় তাকে। এরপর অস্ট্রেলিয়া সফরে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে ফেরেন। মাঠের ক্রিকেটে ফিরতে তার আরও তিন মাস সময় লাগতে পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর