,

লাশ দেখে শিউরে উঠলেন সবাই

news-image

গাজীপুরের কালীগঞ্জে হাত-পা ও মুখ বাঁধা অজ্ঞাত (৩৫) এক যুবকের বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মরদেহ বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা পুলিশের ওসি মো. আবুবকর মিয়া।উলুখোলা পুলিশ ফাঁড়ির এসআই গোলাম মাওলা বলেন, বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের রাথুরা গ্রাম সংলগ্ন কাঞ্চন-মিরেরবাজার মহাসড়কের পাশে ফাঁকা প্লটের পেছনে হাত-পা-মুখ বাঁধা এবং গলায় ফাঁস লাগানো অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা।

পরে উলুখোলা ফাঁড়িতে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এসআই গোলাম মাওলা আরও বলেন, ওই যুবকের মাথায়, নাকে-মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তার কয়েকটি দাঁত ভেঙে ফেলে খুনিরা। তার পরনে কোনো জামা-কাপড় ছিল না। তার মরদেহের অবস্থা দেখে শিউরে ওঠেন সবাই। তাকে নির্মমভাবে হত্যা করে সড়কের ফাঁকা প্লটে ফেলে গেছে খুনিরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর