,

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে যারা থাকছেন দলে

news-image

ওয়ানডে সিরিজ শেষ হলে শুরু হবে টেস্ট সিরিজ। প্রথম টেস্ট শুরু নভেম্বরের ৩ তারিখ। তার আগে বিসিবি একাদশের বিপক্ষে জিম্বাবুয়ে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সেই প্রস্তুতি ম্যাচের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।প্রস্তুতি ম্যাচের জন্য দলে ডাক পেয়েছেন জাতীয় দলের এক সময়ের নিয়মিত সদস্য পেসার শাহাদাত হোসেন। আছেন রুবেল হোসেনও। দলে রাখা হয়েছে প্রথম দুই ওয়ানডেতে শূণ্য রান করা ফজলে মাহমুদ রাব্বীকেও। এ ছাড়া চলমান ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লিগে ভালো করা খেলোয়াড়দের রাখা হয়েছে স্কোয়াডে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৯ থেকে ৩১ অক্টোবর হবে প্রস্তুতি ম্যাচটি।

১২ সদস্যের বিসিবির স্কোয়াড :
ফজলে মাহমুদ রাব্বী, মিজানুর রহমান, নাজমুল হোসেন শান্ত, জাকির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, আরিফুল ইসলাম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, এবাদত হোসেন, আবু হায়দার রনি, রুবেল হোসেন ও শাহাদাত হোসেন রাজীব।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর