,

মাকড়সা মারতে পুরো বাড়িতে আগুন

news-image

বাড়ির দেয়ালে ইটের গর্তে বাসা বেঁধেছিল মাকড়সা। ওই বাড়ির ছেলে ২৩ বছর বয়সী যুবক সেই মাকড়সা নির্মূল করতে তাতে জ্বালিয়ে দেন আগুন। এতে কেবল মাকড়সা নয় মুহূর্তে পুড়ে গেল পুরো বাড়িটিই।ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেসনোতে।এবিসি নিউজের ভাষ্যমতে, ফ্রেসনোতে এক যুবকের দাবি যে আগুনে তিনি কালো মাকড়সা মারতে চেয়েছিলেন। সেই লক্ষ্যে বাড়িটির যে ইটের গর্তে মাকড়সা বাসা বেঁধেছিল তাতে আগুন ধরিয়ে দেন তিনি।

সৌভাগ্যক্রমে ওই যুবক আগুন থেকে দৌড়ে গিয়ে নিজেকে রক্ষা করেন এবং এতে কেউ আহত হয়নি।ফ্রেসনো ফায়ার সার্ভিস বিভাগ জানায়, মঙ্গলবার রাতে উডওয়ার্ড লেক হাউজিং ডেভেলপমেন্টের একটি বাড়িতে এই ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস বিভাগের ক্যাপ্টেন রবার্ট ক্যাস্তিলো লস অ্যাঞ্জেলেস টাইমসকে বলেন, ঘরের বাইরের দেয়ালের একটি ইটে ছোট্ট গর্ত ছিল। তার ভেতর থাকা বস্তুকে জ্বালিয়ে দেওয়া হয় ব্লোটর্চ’র আগুন দিয়ে। একপর্যায়ে আগুন বাড়িটির চিলেকোঠা পর্যন্ত পৌঁছে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৬ জন কর্মী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে এর মধ্যেই ক্ষতি হয়ে যায় প্রায় ১০ হাজার ডলার বা সাড়ে আট লাখ টাকার।কাস্টিলো বলেন, ‘বাড়ির ভেতর কিংবা বাইরে কোথাও মাকড়সা নির্মূল করার সঠিক পদ্ধতি এটি নয়।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর