,

চোখ দিয়ে ক’দিন পরপরই রক্ত ঝরে রুমানার

news-image

রুমানা আক্তার শিফা (২৫) ভালো গান করেন। ২০১৪ সালে জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর হাত থেকে জিতেছেন স্বর্ণপদকও। বাবা-মা-ভাই-বোন মিলে ভালোই চলছিল সংসার। কিন্তু একটি বিরল রোগে বদলে গেছে রুমানার জীবন।দুই বছর আগে হঠাৎ শুরু হয় তার নাক-কান দিয়ে রক্ত ঝরা। এক বছর যেতেই দেখা গেলো মাথায় চুলের গোড়া দিয়ে রক্ত ঝরা শুরু হয়েছে। গত ২ মাস যাবৎ নতুন করে চোখ দিয়ে রক্ত ঝরা শুরু হয়েছে। কখনও ৭ দিন, কখনও ১৫ দিন আবার কখনও ১ মাস পর পর রক্ত ঝরে। শুধু রোগ শনাক্ত করতেই ইতোমধ্যে ৪ লাখ টাকা খরচ করে নিঃস্ব হয়েছেন তিনি।

রুমানা মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাও এলাকার মৃত হেকিম আলীর মেয়ে। ৪ বোন ২ ভাইয়ের মধ্যে রুমানা সবার ছোট। বাবা মারা গেছেন। ভাই-বোনেরা বিয়ে করে যার যার পরিবার নিয়ে আলদা। মাকে নিয়ে এখন সংসার চলে আমেরিকা প্রবাসী খালার সাহায্যে। সেটাও প্রয়োজনের তুলনায় অপ্রতুল।আলাপ কালে রুমানা জানান, ২ বছর আগে যখন তার নাক ও কান দিয়ে রক্ত পড়া শুরু হয় তখন সিলেটের ইবনে-সিনা হাসপাতালে ভর্তি হন। সেখানে কয়দিন থেকে রক্ত পড়া বন্ধ হলে তিনি বাড়ি চলে আসেন। এর কয়দিন পর আবার শুরু হয় রক্ত পড়া। এভাবেই কখনও ৭ দিন পর, কখনও ১৫ দিন পর আবার কখনও ১ মাস পর পর রক্ত পড়তে থাকে।

এরপর নতুন করে চুলের গোড়া দিয়ে রক্ত ঝরা শুরু হলে ঢাকায় গিয়ে আবারো নতুন করে ডাক্তার দেখান। ডাক্তার টেস্ট করে কিছুই বুঝতে না পেরে কিছুদিন পর্যবেক্ষণে থাকার পরামর্শ দেন। কিন্তু আর্থিক কারণে রুমানা আবার চলে আসেন নিজের বাড়িতে।গত ঈদের কিছুদিন আগে শুরু হয় চোখ দিয়ে রক্ত পড়া। তখন আবারো ঢাকা যান এবং ডাক্তার দেখান। ডাক্তার তখন ভারতের মাদ্রাজে গেলে হয়ত চিকিৎসা মিলবে বলে জানান। গত দুই মাসে মোট ৩ জন ডাক্তারকে দেখিয়েছেন তিনি। তাদের সবার অভিমত ভারতের মাদ্রাজ গেলে হয়ত চিকিৎসা মিলবে।

কিন্তু পিতৃহীন রুমানা যেখানে মাকে নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সেখানে ভারতে গিয়ে চিকিৎসা করার মতো আর্থিক সামর্থ তার নেই। তাই কোনো হৃদয়বান ব্যক্তি যদি এগিয়ে আসেন তাহলে ভারতে গিয়ে চিকিৎসা নিয়ে হয়ত সুস্থ জীবনে ফিরতে পারবেন এমনটাই আশা রুমানার।রুমানা জানান, সবাইকে জানাতে চাইনি, তবুও জীবনের প্রয়োজনে জানাতে হচ্ছে। যদি সরকার বা কোনো হৃদয়বান ব্যক্তি আমার পাশে মমতার হাত নিয়ে দাঁড়ান তাহলে হয়তো এ জীবন নিয়ে নতুন করে ভাবতে পারব।

রুমানার মা জানান, যেভাবেই হোক আমার মেয়েকে সুস্থ দেখতে চাই। দেশে বিত্তবান মানুষের অভাব নেই, তাদের মধ্যে একজন নিশ্চই আছেন যিনি এই অসহায় মায়ের ডাক শুনে তার সন্তানের পাশে দাঁড়াবেন।সূত্র: জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর