,

‘ফের নির্বাচিত হলে বিমানবাহিনীকে আরও আধুনিকায়ন করা হবে’

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বিমানবাহিনী আজ এগিয়ে যাচ্ছে। আধুনিক যুদ্ধবিমান কেনা হয়েছে, যেটা চতুর্থ প্রজন্মের। দক্ষ পাইলট তৈরি করতে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে। আগামীতে আবারও ক্ষমতায় এলে বাংলাদেশ বিমানবাহিনীকে আরও আধুনিকায়ন করা হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে যশোরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে বঙ্গবন্ধু কমপ্লেক্স-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিমানবাহিনী জঙ্গি দমনেও বিশেষ দক্ষ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘হলি আর্টিজানের ঘটনার সময় সিলেট থেকে বিশেষ বাহিনী উড়িয়ে এনে তারা সহযোগিতা করেছে। পার্বত্য দুর্গম এলাকা থেকে শুরু করে সব দুর্যোগে বিমানবাহিনী এগিয়ে আসে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। এরই মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধি বেড়েছে। বাংলাদেশকে আমরা আধুনিক প্রযুক্তিসম্পন্ন দেশ হিসেবে এগিয়ে নিয়ে যেতে কাজ করছি।’

পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমানসেনা প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ১০৫ এজেটিইউ এর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্যসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর