,

ডি মারিয়ায় রক্ষা পেল পিএসজি

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে নাপোলির সঙ্গে ২-২ গোলের সমতা করেছে পিএসজি। নাপোলির হয়ে একটি করে গোল করেন লরেনসো ইনসিনে ও মার্টেনস। পিএসজির হয়ে একমাত্র গোলটি করেন ডি মারিয়া। অন্য গোলটি ছিল আত্মঘাতি।

নিজেদের মাঠে তারকায় ঠাসা দল পিএসজি ছিল বিবর্ণ, ছন্নছাড়া। গ্রুপ পর্বের ম্যাচটিতে যেন নিজেদেরই খুঁজে ফিরেছেন এমবাপ্পে-নেইমার-কাভানিরা। বল দখলের লড়াইয়ে দুই দলই ছিল সমানে সমান। প্রথমার্ধেই গোল ব্যবধানে এগিয়ে যায় নাপোলি। আত্মঘাতী গোলে সমতায় ফিরলেও ফের পিছিয়ে পড়ে স্বাগতিকেরা। তবে যোগ হওয়া সময়ে ডি মারিয়ার গোলে রক্ষা পায় ফরাসিরা। ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

২৯ মিনিটেই পিএসজির বুকে ছুরি চালান ইনসিনে। কায়েহেনোর পাস থেকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান ইতালিয়ান এই ফরোয়ার্ড। যদিও ম্যাচের শুরুর দিকে পরপর দুবার গোলের ভালো সুযোগ হাতছাড়া করেছেন কাভানি। ৩৭ মিনিটে নাপোলিকে রক্ষা করেন গোলরক্ষক। নেইমারের বাড়ানো বল থেকে এমবাপ্পের শট পা দিয়ে আটকে দেন নাপোলি গোলরক্ষক অসপিনা।

দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে সমতায় ফেরে পিএসজি। তবে আত্মঘাতী গোলে। মুনিয়ের ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়ান নাপোলির মারিও রুই। এরপর অবশ্য মার্টেনসের গোলে এগিয়ে যায় নাপোলি। নাপোলির গোলরক্ষক ভালো কিছু সেভ করলে এগিয়ে থেকেই নির্ধারিত সময়ের খেলা শেষ হয়। যোগ হওয়া সময়ে ডি মারিয়ার দুর্দান্ত শটে সমতা নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এই ম্যাচ হেরে গেলে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার শঙ্কায় পড়ে যেত পিএসজি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর