,

আন্তর্জাতিক ক্রিকেটকে ‘বিদায়’ ব্রাভোর

news-image

স্পোর্টস ডেস্ক : তাঁর মধ্যে ভীষণ সম্ভাবনা দেখতে পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ডোয়াইন ব্রাভো সেই প্রতিশ্রুতির দাবি ভালোই মিটিয়েছেন। কিন্তু ৩৫ বছর বয়সে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে নিজের ক্যারিয়ারের শেষ দেখতে পেলেন এ অলরাউন্ডার। হ্যাঁ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাভো।

২০০৪ সালে জাতীয় দলের জার্সি গায়ে উঠেছিল ব্রাভোর। ৪০ টেস্ট খেললেও তাঁর গায়ে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটারের তকমা লেগেছে বহু আগেই। ১৬৪ ওয়ানডে আর ৬৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ক্যারিবীয় দলের হয়ে। তবে জাতীয় দলের হয়ে ব্রাভোকে শেষ দেখা গেছে দুই বছর আগে। ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে সর্বশেষ তাঁকে দেখা গেছে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে। টি-টোয়েন্টি ক্রিকেটের প্রতিই ব্রাভোর টান বেশি। দেশ-বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে জাতীয় দলের ডাক উপেক্ষা করতেও বাধেনি ব্রাভোর। এ সব নিয়ে তো ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের সঙ্গেও ঝামেলায় জড়িয়েছেন বেশ কয়বার।

অবসরের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলনে ব্রাভো বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ থেকে আজ আমি আনুষ্ঠানিকভাবে অবসর নিচ্ছি। ২০০৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে মেরুন রঙের টুপি পাওয়ার পর খেলাটির প্রতি টান আগের মতোই আছে। পেশাদার ক্রিকেটার হিসেবে আমাকে যত দিন সম্ভব খেলে যেতে হবে। তাই এর আগে সবাই যা করেছে সেটাই করতে চাই—পরবর্তী প্রজন্মের জন্য আন্তর্জাতিক ময়দান ছেড়ে দেওয়া।’

জাতীয় দল থেকে অবসর নিলেও টি-টোয়েন্টির বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবেন ব্রাভো। ২০১০ সালে দেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন ব্রাভো। আর ওয়ানডে খেলেছেন ৪ বছর আগে। গত অর্ধ যুগের মধ্যে নিজেকে টি-টোয়েন্টির খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এই অলরাউন্ডার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর