,

সালাহর দ্রুততম ‘ফিফটি’

news-image

স্পোর্টস ডেস্ক : বেশ কয়েকদিন ফর্মহীনতায় থাকার পর গতরাতে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে আবারও দেখা গেল লিভারপুল উইঙ্গার মোহাম্মদ সালাহ এর সেই পুরনো রূপ। আর তাতেই লিভারপুলের জার্সি গায়ে দ্রুততম ৫০ গোল করার রেকর্ডটা নিজের করে নিয়েছেন তিনি।

বেশ কিছুদিন ধরেই মোহাম্মদ সালাহকে যেন ঠিক আগের রূপে দেখা যাচ্ছিল না। ফলে গত মৌসুমের লিভারপুলের সেই ধারালো আক্রমণভাগ যেন কিছুদিনের জন্য ভোঁতা হয়ে গিয়েছিল। চেলসির বিপক্ষে লিগ ও কাপের দুই ম্যাচে গোল পাননি, ফলে ইএফএল কাপ থেকে বিদায় নিতে হয়েছে লিভারপুলকে। চ্যাম্পিয়নস লিগের শেষ ম্যাচেও নাপোলির বিপক্ষে হেরেছে তারা, সে ম্যাচেও নিষ্প্রভ ছিলেন সালাহ। এমনকি দেশ মিসরের জার্সিতেও আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বে নাইজারের বিপক্ষে এক ম্যাচে দুটো পেনাল্টি মিস করে নিজের ফর্মহীনতার কথাই যেন বারবার জানান দিচ্ছিলেন সালাহ। কিন্তু গতকাল চ্যাম্পিয়নস লিগে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে দুই গোল করে নিন্দুকদের জবাব দিয়েছেন তিনি। সেই সঙ্গে এক অনন্য রেকর্ডের অধিকারীও হয়েছেন। লিভারপুলের জার্সি গায়ে দ্রুততম ৫০ গোলের রেকর্ড এখন মিসরীয় তারকারই। মাত্র ৬৫ ম্যাচ খেলেই এই রেকর্ডটা নিজের করে নিয়েছেন তিনি।

২০১৭ সালে ইতালিয়ান ক্লাব এএস রোমা থেকে মাত্র ৩৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লিভারপুলে এসেছিলেন সালাহ। গোলের খাতা খোলেন লিগের প্রথম ম্যাচেই, ওয়াটফোর্ডের বিপক্ষে। তারপর স্বপ্নের মতো এক মৌসুম কাটিয়ে, লিগের সেরা গোলদাতা হয়ে মোট ৪৪ গোল করেন। পান ফিফা বর্ষসেরার পুরস্কারে বিশ্বের তৃতীয় সেরা খেলোয়াড়ের সম্মানও; মেসি-নেইমারদের পেছনে ফেলে।

গতকাল সুইস উইঙ্গার জের্দান শাকিরির দুর্দান্ত এক পাস ধরে ম্যাচে নিজের প্রথম গোলটি করেন সালাহ। সেই গোলে লিভারপুলের হয়ে নিজের গোলসংখ্যা নিয়ে যান ৪৯-এ। হাফ সেঞ্চুরি করা গোলটা আসে পেনাল্টি থেকে। সেই সঙ্গে হয়ে যান লিভারপুলের ইতিহাসের দ্রুততম ‘হাফ সেঞ্চুরিয়ান’। কয়েক ম্যাচ গোল পাচ্ছিলেন না, বা আগের মৌসুমের সেই ভীতিকর সালাহকে দেখা যাচ্ছিল না বলে নিন্দুকেরা যে ‘ওয়ান সিজন ওয়ান্ডার’ বা ‘এক মৌসুমের ঝলক দেখানো খেলোয়াড়’ বলে শোরগোল তুলেছিল, সে শোরগোলও কি কিছুদিনের জন্য থেমে গেল না এতে?

লিভারপুলের হয়ে সালাহর আগে দ্রুততম ৫০ গোল করার রেকর্ড ছিল ইংলিশ স্ট্রাইকার অ্যালবার্ট স্টাবিন্সের, ৫০ গোল করতে সালাহর চেয়ে ১২ ম্যাচ বেশি খেলেছিলেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে নিজের খেলোয়াড়ি জীবনকে দীর্ঘায়িত করতে না পারা স্টাবিন্স ১৯৪৬-৪৭ মৌসুমে লিভারপুলকে জিতিয়েছিলেন লিগ শিরোপাও। লিভারপুলের আরেক কিংবদন্তি ইংলিশ স্ট্রাইকার রজার হান্ট এই ৫০ গোলের মাইলফলক ছুঁয়েছিলেন ৭৯ ম্যাচ খেলে। ৮৭ ম্যাচ খেলে ৫০ গোল করেছেন ড্যানিয়েল স্টারিজ, আর ৫০ গোল করতে ফার্নান্দো তোরেসের লেগেছিল ৮৪ ম্যাচ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর