,

ব্যারিস্টার মইনুল ও জাফরুল্লাহর জামিন স্থগিতের শুনানি সোমবার

news-image

নিউজ ডেস্ক : ব্যারিস্টার মইনুল হোসেন ও ডা. জাফরুল্লাহ চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি পিছিয়েছে। আগামী সোমবার শুনানির দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ শুনানির নতুন দিন নির্ধারণ করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে ব্যারিস্টার মইনুল হোসেন ও ডা. জাফরুল্লাহের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, খন্দকার মাহবুব হোসেন, মাহবুব উদ্দিন খোকন, মো. মাসুদ রানা, একেএম এহসানুর রহমান প্রমুখ।

বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনটির ওপর শুনানির কথা ছিল। কিন্তু শুনানি না করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে জানান, আমরা হাইকোর্টের জামিন আদেশের কপি হাতে পেয়েছি। এখন এ বিষয়ে নিয়মিত আপিল করতে চাই। তাই আবেদনটি আজ শুনানির জন্য নট টু ডে (আজ নয়) আদেশ দিন।

এর পর আদালত নট টু ডে আদেশ দিয়ে রাষ্ট্রপক্ষের আবেদনটির শুনানি পিছিয়ে ২৯ অক্টোবর নির্ধারণ করেন।যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর