,

পূর্ণিমার জন্য দোয়া চাইলেন তার স্বামী

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। শুধু তাই নয়- দুইদিন ধরে আইসিইউতে ছিলেন পূর্ণিমা। পূর্ণিমার স্বামী আহমেদ ফাহাদ জামাল এমন তথ্যই জানিয়েছেন।

জানা যায়, কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন পূর্ণিমা। চিকিৎসকের শরণাপন্ন হলে জানা যায় ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়েছেন পূর্ণিমা। চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে নেওয়া হয়। সেখানে তাকে দুইদিন রাখা হয়।

আহমেদ ফাহাদ জামাল জানান, এখন তাকে ডাক্তার দুই সপ্তাহ সম্পূর্ণ বেড রেস্ট নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে পূর্ণিমা এখন হাসপাতালে নাকি বাসায় সে তথ্য নিশ্চিত করেননি তিনি। তবে তার পোস্ট থেকে অনুমান করা হয় বাসাতেই দুই সপ্তাহ সম্পূর্ণ বেড রেস্ট নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

পূর্ণিমার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন স্বামী আহমেদ ফাহাদ জামাল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর